বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর আগে ফেসবুকে ‘রহস্যময়’ স্ট্যাটাস দেন ঢাবি শিক্ষার্থী

সাঞ্জু বাড়াইক। ছবি : সংগৃহীত
সাঞ্জু বাড়াইক। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন সাঞ্জু বাড়াইক নামের এক শিক্ষার্থী। সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মৃত্যুর আগে রোববার (১৩ জুলাই) রাত ১২টা ৮ মিনিটে ফেসবুকে সবার কাছে ক্ষমা চেয়ে এক ‘রহস্যময়’ স্ট্যাটাস দেন সাঞ্জু।

ওই স্ট্যাটাসে সাঞ্জু বাড়াইক লিখেছেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি। উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া ঠিক হয়নি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার কারণে কারও কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার। আমি ক্ষমা চাচ্ছি।’

জানা গেছে, সঞ্জয় বাড়াইক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে সাঞ্জু হলের ছাদে যান, সেখানে প্রায় দেড় ঘণ্টার অধিক সময় অবস্থান করেন। একপর্যায়ে ভোর ৫টা ৩৬ মিনিটে ছাদ থেকে লাফ দেন।

এ বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, ‘সকালে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা কাজে আসেন। পরিচ্ছন্নতার কাজ করতে এসে একজন বিকট শব্দ পেলে এগিয়ে গিয়ে দেখেন এক ছাত্র পড়ে আছে। পরে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X