কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ

দেশজুড়ে হবে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলবে লাখ টাকা পুরস্কার

জুলাই গণঅভ্যুত্থান। পুরোনো ছবি
জুলাই গণঅভ্যুত্থান। পুরোনো ছবি

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ শীর্ষক প্রতিযোগিতা। আগামী আগস্ট মাসের শুরুতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। আর এতে অংশ নিয়ে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হলে মিলবে ৫ লাখ টাকার পুরস্কার।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এমন তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও সমমানের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় কমিটির কাছে নাম নিবন্ধন করবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত দেয়ালে তাদের শিক্ষার্থীদের দিয়ে গ্রাফিতি আঁকার সুযোগ পাবে। তবে যে দেয়ালে গ্রাফিতি আঁকা হবে, তা অবশ্যই নতুন, সংবেদনশীল নয় এমন স্থান হতে হবে। আগের গ্রাফিতি মুছে নতুন গ্রাফিতি আঁকতে হলে তা ভিডিও করে সংরক্ষণ করতে হবে।

সংশ্লিষ্টরা জানান, প্রতিযোগিতাটি তিনটি স্তরে অনুষ্ঠিত হবে—উপজেলা বা থানা, জেলা ও বিভাগীয়। প্রতিটি স্তরে আলাদা কমিটির উপস্থিতিতে শিক্ষার্থীরা নির্ধারিত জায়গায় গ্রাফিতি অঙ্কন করবে এবং শেষে তাদের মধ্যে থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। বিজয়ী চিত্রগুলো স্থিরচিত্র ও ভিডিও আকারে ধারণ করে সংরক্ষণ করা হবে এবং এগুলো julyforever.gov.bd ওয়েবসাইটে আপলোড করা হবে।

একই সঙ্গে এই আয়োজনকে আরও উৎসাহব্যঞ্জক করতে পুরস্কারের ব্যবস্থা রেখেছে সরকার। উপজেলা বা থানা পর্যায়ে প্রথম পুরস্কার ৭ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে প্রথম পুরস্কার ১০ হাজার, দ্বিতীয় ৭ হাজার এবং তৃতীয় ৫ হাজার টাকা। বিভাগীয় পর্যায়ে প্রথম পুরস্কার ৩ লাখ, দ্বিতীয় ২ লাখ এবং তৃতীয় ১ লাখ টাকা। সবশেষে জাতীয় পর্যায়ে একটি মাধ্যমিক এবং একটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচিত করে প্রতিটিকে দেওয়া হবে ৫ লাখ টাকা পুরস্কার।

এ ছাড়া প্রতিযোগিতা আয়োজনে উপজেলা পর্যায়ে ৩০ হাজার টাকা, জেলা পর্যায়ে ৫০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মহানগরে সংশ্লিষ্ট থানা কমিটি এবং অন্যান্য মহানগরীতে জেলার সদর উপজেলা কমিটি এই প্রতিযোগিতার আয়োজন ও মূল্যায়নের দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X