কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০২:২৭ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব-বুবলীর রোমান্টিক ছবি নিয়ে জয়ের স্ট্যাটাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলীর একগুচ্ছ রোমান্টিক ছবি। যুক্তরাষ্ট্রে তোলা এসব ছবিতে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে শাকিব ও তাদের ছেলে শেহজাদ খান বীরকেও।

ছবিগুলো ঘিরে যখন নেটদুনিয়ায় শুরু হয়েছে গুঞ্জন, ঠিক তখনই আলোচনায় যোগ দিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। রোববার (৩ জুলাই) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করে এই প্রসঙ্গে নিজের মন্তব্য জানান তিনি।

ছবিতে জয়কে বিমানে বসা অবস্থায় দেখা যায়। আর ক্যাপশনে তিনি লেখেন, ‘শাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন, দায়িত্ব পালন করেও কাউকেই খুশি করতে পারছেন না। কারণ, অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না। সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব।’

এ ছাড়া নিজেকে উদাহরণ দিয়ে যোগ করেন, ‘তিনি যত বড় স্টার, তত বড় মেধাবী নন। আবার আমি যত মেধাবী, তত বড় স্টার নই।’

কিছুদিন আগেই শাকিব খানকে দেখা গেছে অপু বিশ্বাস ও তাদের সন্তান আব্রাম খান জয়–এর সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাতে। এরপরই বুবলী ও শেহজাদের সঙ্গে তার নতুন ছবি ঘিরে আবারও শোরগোল শুরু হয়েছে।

নেটিজেনদের অনেকেই বিষয়টিকে দেখছেন ইতিবাচকভাবে, আবার কেউ কেউ দিচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। তবে শাকিব এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

কালবেলা/বিএনএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১০

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১১

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১২

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৩

টিভিতে আজকের যত খেলা

১৪

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৫

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৬

স্বর্ণের আজকের বাজারদর

১৭

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৮

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৯

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X