শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসুতে শিবির জিতলে ঢাবি শিক্ষার্থীদের শতভাগ স্পন্সরে অস্ট্রেলিয়ায় পড়াবেন বনি আমিন 

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন। পুরোনো ছবি
কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন। পুরোনো ছবি

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন বলেছেন, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির প্যানেল থেকে ৮০ ভাগ জিতলে আগামী ৫ বছরের প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ও ছাত্রীকে শতভাগ স্পন্সর করে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করার জন্য নেবেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মঙ্গোলিয়ার চেঙ্গিস খানের এই মূর্তির সামনে আজ ওয়াদা করলাম, ছাত্রশিবির প্যানেল ডাকসুতে যদি অন্তত ৮০ ভাগ জেতে— আমি তাদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী ৫ বছরের জন্য, প্রতি বছর একজন ছাত্র ও ছাত্রীকে শতভাগ স্পন্সর করে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করার জন্য আনব।

ছাত্র সংসদ ও ছাত্রদের ভূমিকা জাতীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে থাকে উল্লেখ করে বনি আমিন বলেন, ‘প্রিয় বন্ধুরা, আমার জন্ম দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র সংসদ নির্বাচন চলছে। অতীতে আপনারা দেখেছেন বিভিন্ন ছাত্র সংসদে দলকানা বা দলপূজারি নেতারা নির্বাচিত হয়েছে। বিভিন্ন সুবিধাভোগের জন্য তারা নির্বাচিত হয়ে থাকে। এরা জাতির মঙ্গলের জন্য কাজ করেছে এমন নজির কদাচিৎ পাওয়া গেছে। বেশিরভাগ সময়ে এর নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিল করেছে।’

‘কিন্তু এই ডাকসু নির্বাচনে বিভিন্ন সংগঠনে ছাত্ররা প্যানেল দিয়েছে। কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আমি একটা প্যানেলের বিষয়ে আপনাদের বলব, যদি সত্যিকার অর্থে ডাকসুতে ফ্রুটফুল কিছু দেখতে চান, আমি ব্যক্তিগতভাবে ছাত্রশিবিরকে সমর্থন করব।’

তিনি বলেন, আমি কিন্তু শিবির বা জামায়াত করি না। কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতে পারে। সেইজন্য এই বীর চেঙ্গিস খানের মূর্তির সামনে থেকে বলছি, বীর—সেখানে তালব্য-শ লাগিয়ে শিবিরকে নির্বাচিত করবেন।’

বনি আমিন বলেন, ‘আমি হলফ কর বলছি ডাকসুতে অতীতে কল্যাণময় কিছু পাননি, এইবার পাবেন।’

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X