কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২২ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আর বইমেলায় যাবেন না মুশতাক-তিশা

তিশা ও মুশতাক। পুরোনো ছবি
তিশা ও মুশতাক। পুরোনো ছবি

আলোচিত মুশতাক-তিশা দম্পতি অমর একুশে বইমেলাতে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন খন্দকার মুশতাক আহমেদ।

এক ভিডিওবার্তায় মুশতাক জানান, এবারের বইমেলায় আমার দুটি বই প্রকাশ হয়েছে। একটি ‘তিশার ভালোবাসা’ আরেকটি ‘তিশা অ্যান্ড মুশতাক’। এবারই প্রথম বই প্রকাশ করেছি এমন না গত বছরেও আমার একটি বই প্রকাশিত হয়েছে। বই প্রকাশ উপলক্ষে গত ৭ তারিখ আমি বইমেলায় যাই। সেখানে শত শত লোক আমার অটোগ্রাফসহ বই নিতে স্টলের সামনে ভিড় জমায়। সবাই আমাদের সঙ্গে সেলফি তুলতে ইচ্ছা পোষণ করেছে। আমাদের সাদরে গ্রহণ করে অভিনন্দন জানিয়েছেন। গতকাল (৯ ফেব্রুয়ারি) আবার আমরা বইমেলায় যাই। ছুটির দিন থাকায় অনেক মানুষের সমাগম হয়। সেখানে মিজান পাবলিশার্সের সামনে দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল। তারা আমাদের সঙ্গে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে ছবি তুলার ইচ্ছা পোষণ করে। মোটামুটি একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। কিন্তু ক্রমান্বয়ে লোকসংখ্যা এত বেড়ে যায় যে যারা বই কিনতে এসেছে তারা স্টলে ঢুকতে পারছিল না। মানুষের ভিড়ে আশপাশের স্টলে বই বিক্রিতে ডিস্টার্ব হচ্ছিল, অনেকে আবার আমাকে নিয়ে স্লোগান দিচ্ছিল। এর মধ্যে আবার কিছু বিরূপ স্লোগানও দিচ্ছিল কেউ কেউ। আমি মনে করলাম যারা বই কিনতে এসেছে এই ভিড়ের কারণে তাদের সমস্যা হচ্ছে তাই স্বেচ্ছায় আমরা বইমেলা থেকে বের হয়ে যাই।

তিনি আরও জানান, আমাকে কেউ মেলা থেকে চলে যেতেও বলেনি বা বিতাড়িত করেনি। আমি স্বেচ্ছায় আমার স্ত্রীকে নিয়ে মেলা থেকে বের হয়ে যাই। যেহেতু অনেক লোক ছিল তাই মেলায় দায়িত্বরত আনসার সদস্যরা আমাদের নিরাপত্তা দিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন। মেলায় যেহেতু বই বেরিয়েছে সেগুলো পাঠকের হাতে পৌঁছে দেওয়া দরকার, এ জন্য প্রকাশককে বলে এসেছি আমরা আসলে যেহেতু অনেক লোকের সমাগম হয়, প্রকৃত পাঠকরা বই কিনতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই আমরা আর মেলায় আসব না।

গতকাল শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের মিজান পাবলিশার্সের সামনে দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল। মুশতাকের লেখা ‘তিশা অ্যান্ড মুশতাক’ এবং ‘তিশার ভালোবাসা’ বই হাতে নিয়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করছিলেন মুশতাক-তিশা দম্পতি। হঠাৎ একদল দর্শনার্থী এসে তাদের ‘ভুয়া ভুয়া’ ‘ছিঃ ছিঃ ছিঃ ছিঃ’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেছেন। এসময় আনসার সদস্যরা মুশতাক-তিশা দম্পতিকে নিরাপত্তা দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউেটর গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। এসময় তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১০

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১১

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৩

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৪

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৬

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৭

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৮

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৯

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

২০
X