কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ১১:৪৬ এএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ড্যাফোডিলের ফেসবুক পেজে মাছ বিক্রি!

বামে ড্যাফোডিলের ফেসবুক পেজে চিংড়ি মাছ বিক্রির পোস্ট ও ডানে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রবেশ গেট। ছবি : সংগৃহীত
বামে ড্যাফোডিলের ফেসবুক পেজে চিংড়ি মাছ বিক্রির পোস্ট ও ডানে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রবেশ গেট। ছবি : সংগৃহীত

বিক্রি হবে মাত্র ২ কেজি ৯০০ গ্রাম মাছ। সে জন্য পোস্ট দিয়েছে নামকরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার (২৭ জুন) সকালে এমন একটি পোস্ট দিয়ে হাসির খোরাক হয়েছে প্রতিষ্ঠানটি। তবে বিষয়টিকে নেতিবাচক মার্কেটিং বলেও মত দিয়েছেন অনেকে।

বৃহস্পতিবার ফেসবুকে ‘Daffodil International University’ নামের ভেরিফায়েড পেজে ‘সজীব ইলিশের বাজার চাঁদপুর’একটি পেজের পোস্ট শেয়ার করা হয়। সেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘নদীর দারুণ মাছগুলো ২.৯ কেজি কারো লাগলে যোগাযোগ করবেন।’ সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও যুক্ত করা হয়।

পোস্টে এই লেখার সঙ্গে মাছের একটি ছবি যুক্ত করা হয়। ছবিতে কিছু চিংড়ি ও টেংরা মাছ রয়েছে।

তবে কয়েক মিনিটের মধ্যে পোস্টটি সরিয়ে ফেলা হয়। কিন্তু এরই মধ্যে সামাজিকমাধ্যমে পোস্টটি ভাইরাল হয়। ওই পোস্টের স্ক্রিনশট বিভিন্ন পেজ ও আইডি থেকে শেয়ার হতে থাকে। সেখানে নেটিজেনরা নানা মন্তব্যও করছেন।

Shohag Mohammad Saif Uddin নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘কাজটি ইচ্ছাকৃত করেছে। যাতে আলোচনায় আসে। এখন সবাই নেগেটিভ প্রচারণায় বিশ্বাস করে। হোক মাছের বাজার, টিকটকার বিউটিশিয়ান কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান। কারণ, প্রচারে প্রসার বাড়ে।’

Arjun Kumar Roy লিখেছেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে।’

Md Rakibujjaman Adib লিখেছেন, ‘এইসবই হচ্ছে জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করার জন্য আর সোশ্যাল মিডিয়াতে হাইপে থাকার জন্য এক ধরনের স্ট্র্যাটিজি, অ্যাডমিশন টাইম চলে ভাই!!!’

Naeem Mughdo লিখেছেন, ‘সরি গায়েস ওই পেজের এডমিন আমি, বউয়ের সাথে ঝ গ*ড়া করে ওই পোস্ট করে ফেলেছিলাম আবেগে’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X