কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঘাপটি মেরে থাকা ডেভিলদের হান্ট করুন : জুয়েল

মোহাম্মদপুর থানার ৩৩নং ওয়ার্ড যুবদলের কর্মিসভা। ছবি : কালবেলা
মোহাম্মদপুর থানার ৩৩নং ওয়ার্ড যুবদলের কর্মিসভা। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, এখনো প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট মাফিয়া শেখ হাসিনার দোসররা ঘাপটি মেরে বসে আছে। বাংলাদেশের যৌথবাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটা অপারেশন শুরু করেছে। আপনারা সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ডেভিলদের যেভাবে হান্ট করছেন, ঠিক তেমনি প্রশাসনে ঘাপটি মেরে থাকা ডেভিলদের হান্ট করুন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩৩নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুয়েল বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসরদের এই দেশে রেখে গেছে। ওইসব দোসররা বিভিন্নভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের চিহ্নিত করতে হবে এবং সমূলে উৎপাটন করতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। বিএনপি তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়, নিজেদের প্রতিনিধি নিজেরাই বাছাই করতে চায়। এই সরকার এখন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি। জনগণের প্রত্যাশা ক্ষীণ হয়ে যাচ্ছে। সরকারকে বলব, অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।

ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক জানান, আগামীতে একটি সফল ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এ দেশের মানুষের কল্যাণে কাজ করবে।

কর্মিসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন জুয়েল। তিনি যুবদলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। সেই সঙ্গে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, যাদের কারণে জনদুর্ভোগ এর সৃষ্টি হয় কিংবা জনগণের আস্থা বিনষ্ট হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে; সে যত ত্যাগী নেতাই হোক।

এতে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর উত্তরে যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল, তসলিম আহসান মাসুম, তানভীর আহমেদ ইকরাম, শামিম আহমেদ ও জুলহাস আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X