আতাউর রহমান
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪১ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সৌদি বসে ঢাকায় ডাকাত দল চালায় ইলিয়াস

এলাকায় কিনেছেন বাড়ি ও জমি
সৌদি বসে ঢাকায় ডাকাত দল চালায় ইলিয়াস

ইলিয়াস হোসেন। বাড়ি মাদারীপুর জেলার কালকিনির খাসের হাট এলাকায়। দীর্ঘদিন সৌদি আরবে থাকেন বলেই জানেন স্থানীয় লোকজন আর স্বজনরা। তবে সেখান থেকেই দেশে সাত সদস্যের ডাকাত দল চালান এই ইলিয়াস। সেই টাকায় এলাকায় কিনেছেন বাড়ি ও জমি। হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে সুদূর মধ্যপ্রাচ্যে বসে দেশের ডাকাত দলের সদস্যদের দেন নানা নির্দেশনা। কেউ গ্রেপ্তার হলে জামিনের ব্যবস্থা করেন, ডাকাতির টাকা ভাগ-বাটোয়ারা করেন প্রবাস থেকেই।

ইলিয়াসের ডাকাত দলের নজর ব্যাংক আর জমি রেজিস্ট্রি অফিসের আশপাশে। কেউ ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তুললে বা রেজিস্ট্রি অফিসে জমি কেনাবেচা করার নগদ টাকা বহন করলেই অস্ত্রের মুখে তা কেড়ে নেয়। চক্রটি ‘ডিবি’ বা ‘র‍্যাব’ লেখা স্টিকার লাগানো মাইক্রোবাস নিয়েও ঘুরে বেড়ায়। টার্গেট ব্যক্তিকে সে পরিচয়েই তুলে নিয়ে নগদ টাকা রেখে ছেড়ে দেয়। তখন তাদের হাতে থাকে পিস্তল ও ওয়াকিটকি।

গত বছর অক্টোবরে রাজধানীর ডেমরা থেকে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীকে গাড়িতে তুলে সাড়ে ৩৬ লাখ টাকা লুট করে এই ডাকাতরা। ওই ঘটনায় করা মামলা তদন্তে ইলিয়াসের ডাকাত দলের সন্ধান পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

ডিবি সূত্র জানায়, এই ডাকাতরা হোয়াটসঅ্যাপে বিদেশি মোবাইল অপারেটরের নম্বর ব্যবহার করে। ইলিয়াস এসব নম্বর সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ চালু করে তাদের জন্য পাঠায়। এরপর তারা ভিন্ন রাউটার ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করে। ডাকাতিতে ব্যবহৃত গাড়িটিতে ভুয়া নম্বর প্লেট বসায়। চক্রটি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী, আবদুল্লাহপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি ও র্যাব পরিচয়ে ডাকাতি করত। প্রযুক্তি ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করায় তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বাইরে ছিল।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, প্রবাসী ব্যক্তি বা নতুন গাড়ি এলে বা ব্যাংক থেকে কেউ টাকা তুললে, জমি বিক্রি করলে ডিবি পরিচয়ে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ আসে। এ ধরনের করেন এক ব্যবসায়ী। তদন্ত করতে গিয়ে ওই ডাকাত দলের সন্ধান মেলে। এরই মধ্যে মোস্তাফিজুর রহমান ও আবুল কাশেম ওরফে জাহিদ নামে দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবিপ্রধান বলেন, গ্রেপ্তারদের তথ্যের ভিত্তিতে ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, চক্রের মালিকানাধীন অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়। ডাকাতির টাকায় তারা এসব গাড়ি কেনে। অন্য সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ডিবির ওয়ারী বিভাগের এডিসি শাহিদুর রহমান জানান, গত বছর ৮ অক্টোবর ব্যবসায়ী জাকির হোসাইন ও তার সহযোগী সজীব নারায়ণগঞ্জ থেকে ৩৬ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি সুলতানা কামাল সেতুতে উঠলে মাইক্রোবাস দিয়ে গতিরোধ করে ডাকাতরা। এরপর দুজনের চোখ বেঁধে এবং হ্যান্ডকাফ লাগিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদের কাছ থেকে সব টাকা রেখে পূর্বাচলে ফেলে রেখে যায়। ওই ঘটনায় ডেমরা থানায় মামলা হলে ডিবি ছায়াতদন্ত শুরু করে।

ডিবির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আবুল কাশেম ওরফে জাহিদ এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য সদস্য মোস্তাফিজকে গতকাল মঙ্গলবার দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ডিবির ডেমরা জোনাল টিমের এডিসি খন্দকার আরাফাত লেলিন বলেন, মামলাটির তদন্তে মূলহোতা ইলিয়াস হোসেন শনাক্ত হয়। তাকে ধরতে গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে জানা যায়, ইলিয়াস সৌদি থাকেন। এরপর গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে ডাকাত সর্দার ইলিয়াসের নাম সামনে আসে।

তিনি আরও বলেন, ইলিয়াসের বিরুদ্ধে ডাকাতির ৬ থেকে ৭টি মামলা রয়েছে। সর্বশেষ গত বছরের অক্টোবরে ডেমরায় ডাকাতির নেতৃত্বেও ছিল সে। এরপর সৌদি চলে যায়। কিন্তু দলের কাজ থেমে যায়নি। তার চক্র পরেও বেশ কয়েকটি ডাকাতি করে। আর ইলিয়াস সৌদি বসেই দেশের ডাকাত দলকে পরামর্শ ও নির্দেশনা দেয়।

ডিবি কর্মকর্তারা বলছেন, ইলিয়াসের চক্রে মোট ৮ জন সদস্য। ডাকাতির সময়ে নিজেদের কখনো ইন্সপেক্টর, কখনো ডিবি ডিসি, এডিসি, এসি ডিবি আবার কখনো র্যাবের মেজর-ক্যাপ্টেন বলে পরিচয় দেয়। গ্রেপ্তার মোস্তাফিজের নামে ৫টি ও জাহিদের নামে ৩টি করে ডাকাতি মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১০

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১১

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১২

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৪

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৬

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৭

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৮

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৯

‘অগ্রযাত্রা প্রতিদিন’ ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম গ্রেপ্তার

২০
X