ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সার্ফিংয়ের জন্য বিসিবির অনুদান ৫ লাখ টাকা

সার্ফিংয়ের জন্য বিসিবির অনুদান ৫ লাখ টাকা

আর্থিক সচ্ছলতার পর থেকে বিভিন্ন ফেডারেশনকে সহযোগিতা করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই ধারাবাহিকথায় এবার বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনকে ৫ লাখ টাকা অনুদান দিল বিসিবি। জুলাইয়ের প্রথম সপ্তাহে হতে যাওয়া এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপের জন্য এ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিসিবি। গতকাল মিরপুরে বিসিবির পরিচালক জালাল ইউনুস ও ইফতেখার আহমেদ মিঠুর উপস্থিতিতে পাঁচ লাখ টাকার চেক বুঝে নেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী।

ছয় বছর হলো আত্মপ্রকাশ করে সার্ফিং অ্যাসোসিয়েশন। তবে বাংলাদেশে এখনো জনপ্রিয়তা লাভ না করায় স্পন্সর পেতে বিভিন্ন সময় বিসিবির কাছে এসেছিল তারা। তাদের সে চাওয়াকে সব সময় গুরুত্ব দিয়েছে বিসিবি।

মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘আমরা ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ। এর আগেও তারা আমাদের পঞ্চম সার্ফিং প্রতিযোগিতায় স্পন্সর হয়েছিল। আমি মনে করি, ক্রিকেট বোর্ড আমাদের ছোট ফেডারেশনগুলোর জন্য অক্সিজেনের মতো হয়ে যাচ্ছে। তারা যেভাবে সহযোগিতা করছে, হয়তো আমাদের বেশিদিন পেছন ফিরে তাকাতে হবে না।’

প্রায় ১৫০ জনের মতো সার্ফার নিয়ে চলছে এ ফেডারেশন। ধীরে ধীরে তা আরও বড় পরিসরে হবে বলে মনে করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১০

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১১

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১২

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৩

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৫

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৭

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৮

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৯

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

২০
X