ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কায় টিটি দলের কক্ষে বানরের হানা!

বাংলাদেশ টেবিল টেনিস দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ টেবিল টেনিস দল। ছবি : সংগৃহীত

অরণ্যের মধ্যে অবস্থিত সান্দ্রিয়ানা লেক-ভিউ হোটেলে বানরের উৎপাত প্রকট। যে কারণে শ্রীলঙ্কার ক্যান্ডি শহরের এ হোটেলে অবস্থানকারীদের বারবার সতর্ক করা হয়; বিভিন্ন স্থানে এ সংক্রান্ত সতর্ক বার্তা সংবলিত স্টিকারও আছে। ওই সতর্কবার্তার পরও বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) দলের সদস্য হয়ত উদাসীন ছিলেন। এ কারণে বানরের উৎপাতে আক্রান্ত হয়েছে লাল-সবুজ দল!

বানর অবশ্য দলের কোনো সদস্যকে আক্রমণ করেনি। হোটেলে বাংলাদেশ দলের দুই সদস্য জয় ও নাফিসের কক্ষে হানা দিয়েছিল বানর। এ সময় বিভিন্ন আসবাবপত্র ওলট-পালট করার পর জার্সি ও প্যান্ট নিয়ে গেছে বানর! ওই সময় কক্ষের বাইরের জানালা বন্ধ না করা বাংলাদেশ দলের সদস্যরা বাইরে ছিলেন। ফিরেই বানরের আক্রমণের বিষয়টি টের পান তারা।

শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে বুধবার (২৯ মে) সন্ধ্যায় এ সম্পর্কে বাংলাদেশ টেবিল টেনিস দলের প্রধান কোচ মোহাম্মদ আলী কালবেলাকে হাসতে হাসতে বললেন, ‘হোটেলে ফিরে জার্সি ও প্যান্ট খুঁজে পাচ্ছিল না আমাদের দুই খেলোয়াড় নাফিস ও জয়। তা খোঁজ করতে গিয়ে হোটেল কক্ষে বানরের উৎপাতের বিষয় টের পেয়েছে তারা।’

দক্ষিণ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ খেলতে বুধবার রাত পর্যন্ত শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে অবস্থান করছিলেন বাংলাদেশ দলের সদস্যরা। আসরের ছেলেদের বিভাগে রানার্সআপ হওয়ার সুবাদে আসন্ন এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। মেয়েদের বিভাগে অবশ্য এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। বুধবার রাতেই ক্যান্ডি থেকে রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ দলের সদস্যদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X