স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৭:৫৭ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমকাণ্ড নিয়ে যা বললেন তাসকিন

অনুশীলনে তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
অনুশীলনে তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে তাসকিন আহমেদের পারফরম্যান্স সব সময় উজ্জ্বল। এরপরও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের রোহিত-কোহলিদের বিপক্ষে একাদশে ছিল না ডানহাতি এই ফাস্ট বোলার।

বিশ্বকাপে দলের সহঅধিনায়ক, স্বাভাবিকভাবে অটো চয়েজ হওয়ার কথা। কিন্তু তা হওয়ার ওঠে প্রশ্ন। তখন কিছু জানা না গেলেও সম্প্রতি সময়ে বের হয়ে আসছে আসল তথ্য।

চাঞ্চল্যকর এ খবর প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) সূত্র দিয়ে ক্রিকেটবিষয়ক গণমাধ্যমটি জানিয়েছে ভারতের বিপক্ষে ম্যাচের দিন ঘুম ভাঙেনি টাইগার এ পেসারের।

যার কারণ ধরতে পারেননি টিম বাস। পরে তাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। যদিও বিব্রতকর ঘটনার জন্য সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছিলেন তাসকিন।

সে দিনের ঘটনার কথা স্বীকার করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক। তিনি বলেন, ‘আমার একটু দেরি হয়েছিল (ভারত ম্যাচের আগে মাঠে পৌঁছাতে)। তবে যেটা বলা হচ্ছে টসের পর গেছি, এটা ভুল। টস হওয়ারও আধঘণ্টা বা ৪০ মিনিট আগে পৌঁছেছিলাম মাঠে।’

ভারতের বিপক্ষে টসের আগে মাঠে যাওয়ার কথার সত্যতা মিলেছে দলের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাখ্যায়। মঙ্গলবার (২ জুলাই) মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি সাকিব বলেন, ‘তাসকিন টস হওয়ার ৫-১০ মিনিট আগে মাঠে গিয়েছে। তখন হয়তো খেলানোর সুযোগ ছিল না। এ ছাড়া অন্য কারণও থাকতে পারে আমি তা জানি না।’

সে ম্যাচে তাসকিনের পরিবর্তে একাদশে সুযোগ দেওয়া হয় জাকের আলি অনিককে। কী কারণে ডানহাতি এ ফাস্ট বোলারকে খেলানো হয়নি, তা সাকিব বলতে না পারলেও দলের সহঅধিনায়ক জানান ঘুম নয়, অন্য কারণে তাকে একাদশে রাখা হয়নি।

তাসকিন বলেন, ‘টিম বাস আমি মিস করেছিলাম। সকাল সাড়ে ৮টায় ছিল বাস ছাড়ার সময়। বাস ছেড়েছিল ৮টা ৩৫ মিনিটে। আমি ৮টা ৪৩ মিনিটে গাড়িতে করে মাঠে গেছি। মানে বাসের সঙ্গে সঙ্গেই গিয়েছি। পরে পৌঁছেছি। আমাকে যে খেলায়নি, সেটা দেরিতে যাওয়ার জন্য নয়। এমনিই খেলায়নি।’

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে জায়গা করে নেয় সুপার এইটে। তবে শেষ আটের লড়াইয়ে গ্রুপ ওয়ান থেকে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X