স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বরেকর্ড হয়নি, তবে ৫৯২ রান তুলে টাই করেছে গ্লামারগন

১ রানের জন্য বিশ্ব রেকর্ড হলো না গ্লামারগনের। ছবি : সংগৃহীত
১ রানের জন্য বিশ্ব রেকর্ড হলো না গ্লামারগনের। ছবি : সংগৃহীত

চতুর্থ ইনিংসে জয়ের জন্য দরকার ছিল ৫৯৩ রান। এই রানের পাহাড় তাড়া করার দুঃসাহস অনেক দলই দেখাবে না। ইংলিশ কাউন্টিতে ৫৯৩ রান তাড়া করার দুঃসাহস দেখিয়েছে গ্লামারগন। যদিও গ্লস্টারশায়ারের বিপক্ষে শেষ পর্যন্ত ৫৯২ রানে অলআউট হয়েছে তারা। ১ রান না করতে পারার ফলে প্রথম শ্রেণির ক্রিকেটে রান তাড়া করার বিশ্বরেকর্ড হতে হতেও হয়নি।

টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল গ্লামারগন। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে গ্লস্টারশায়ার ১৭৯ রানে অলআউট হয়। জবাবে গ্লামারগন ১৯৭ রান করে। দ্বিতীয় ইনিংসে ঘুড়ে দাঁড়ায় গ্লস্টারশায়ার। ৫ উইকেটে ৬১০ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। উইকেটরক্ষক জেমস ব্রেসি ২০৪ রানে অপরাজিত ছিলেন। ওপেনার ক্যামেরন ব্যানক্রফট খেলেন ১৮৪ রানের ইনিংস। মিলস হ্যামন্ড করেন ১২১ রান। চতুর্থ ইনিংসে গ্ল্যামারগন ৫৯৩ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৫৯২ রানে অলআউট হয়। মার্নাস লাবুশেন ১১৯ রান করেন। অধিনায়ক স্যাম নর্থইস্ট করেন ১৮৭ রান। ১ রানের জন্য বিশ্বরেকর্ড হয়নি। ২০১০ সালে ভারতের দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চল ৫৩৬ রান তাড়া করে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৩ উইকেটে জয় তুলে নিয়েছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে ওটাই বেশি রান তাড়ার বিশ্বরেকর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X