কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঘরে পালা মুরগি ৩ থেকে ১০ বছর পর্যন্ত বাঁচে। কিন্তু পার্ল এ ক্ষেত্রে ব্যতিক্রম। পার্লের বয়স কত জানেন? একেবারে গুনে গুনে ১৪ বছর ১২৮ দিন। এটিই এখন বিশ্বে জীবিত সবচেয়ে বয়স্ক মুরগি।

পার্ল যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা সোনিয়া হালের পালা মুরগি। পার্লের গর্বিত মালিক সোনিয়ার বাড়ি টেক্সাসের লিটল এলমে। তিনি বলেন, ২০১১ সালের ১৩ মার্চ তার বাড়িতে একটি ইনকিউবেটরে ডিম থেকে পার্লের জন্ম হয়। সেটি ছিল ওই সময় ইনকিউবেটরে ফোটা মুরগির বাচ্চাগুলোর মধ্যে আকারে সবচেয়ে ছোট।

শুধু আকারে ছোট নয়, পার্ল জন্মের পর থেকেই বেশ দুর্বল ছিল বলেও জানান সোনিয়া। এই নারী বলেন, মুরগির মধ্যে আধিপত্য বিস্তারের একটা ব্যাপার থাকে। শক্তিশালী মুরগি তার চেয়ে দুর্বল মুরগির ওপর আধিপত্য দেখায়। অন্য মুরগিরা সব সময় তার পেছনে লেগে থাকত।

পার্ল যখন বুড়িয়ে যেতে শুরু করে, তখন সোনিয়ার পরিবার সেটিকে আর মুরগির খামারে না রাখার সিদ্ধান্ত নেয়। তারা সেটিকে বাড়ির ভেতরে রাখতে শুরু করে।

সোনিয়া বলেন, পার্ল নিজের দীর্ঘ জীবনে অনেক কিছু সহ্য করেছে।

গত ২২ মে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ পার্লকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগির স্বীকৃতি দেয়। সেদিন সেটির বয়স হয়েছিল ১৪ বছর ৬৯ দিন। ১২ আগস্ট গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে পার্লের স্বীকৃতি পাওয়া নিয়ে খবর প্রকাশ পায়।

আরও পড়ুন: জুমার নামাজে না গেলে ২ বছরের দণ্ডের বিধান করল যে দেশ

সোনিয়া কৌতুক করে বলেন, গিনেস বুকে নাম ওঠার বিষয়টি পার্লের মাথা ঘুরিয়ে দেয়নি। হাসতে হাসতে তিনি আরও বলেন, সেটিকে দেখে তো মনে হচ্ছে না এ নিয়ে তার কোনো মাথাব্যথা আছে।

এখন পার্লের সময় কাটে সোনিয়ার লন্ড্রি রুমে। এটি বাড়ির বাইরে খুব একটা যায় না। লন্ড্রি রুমের ভেতর সেটি বেশির ভাগ সময় একটি ঘর মোছার লাঠির সঙ্গে খেলে। সেখানে একটি বুড়ো বিড়াল আর একটি সদ্যোজাত বিড়ালের ছানাও রয়েছে।

অনেক বয়স হয়ে যাওয়ার কারণে পার্ল খুব বেশি হাঁটতে পারে না বলে জানান সোনিয়া। কিন্তু সে চলাফেরা করতে পারে এবং তার আর্থ্রাইটিস আক্রান্ত পা ও নখ প্রসারিত করার চেষ্টা করে।

সূত্র: এনডিটিভি

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১০

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১১

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১২

এনসিপির এক নেতা বহিষ্কার

১৩

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৪

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৫

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৬

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৭

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৮

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৯

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

২০
X