স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গম্ভীরের পরিবর্তে কাকে পছন্দ শাহরুখের?

শাহরুখ খান ও গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সে সময় মেন্টর ছিলেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

তবে শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন তিনি। আর এতদিন রোহিত-কোহলিদের কোচের দায়িত্ব পালন করা রাহুল দ্রাবিড় দায়িত্ব নেবেন কেকেআর-এর।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জিতিয়েছেন দ্রাবিড়। সূত্র বলছে তার মতো অভিজ্ঞ কাউকে চাইছেন দলটির মালিক ও বলিউড বাদশাহ শাহরুখ খান। এ জন্য ভারতীয় সাবেক অধিনায়ককে বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়াও হয়েছে।

গত বছর ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ছিল তার মেয়াদ। তবে বোর্ড কর্তা এবং ক্রিকেটারদের অনুরোধে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এবারও তাকে কোচের দায়িত্ব পালন করে যাওয়ার জন্য অনুরোধ করা হয়।

তবে তাতে তিনি রাজি হয়নি। চলতি মাসের প্রথম দিন থেকে বেকার জীবন-যাপন করছেন রাহুল দ্রাবিড়। আইপিএলের জন্য আড়াই মাসের খণ্ডকালীন দায়িত্ব নিতে পারেন তিনি।

এই সুযোগটা নিতে চাইছে কেকেআর। সূত্র বলছে মেন্টর হিসেবে তাকে পেতে ১২ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগেও আইপিএলে কাজ করার অভিজ্ঞ রয়েছে তার।

২০১২ সালে ক্রিকেট থেকে অবসরের পর কোচিংযে নাম লেখান রাহুল দ্রাবিড়। ২০১৪ এবং ২০১৫ সালে ছিলেন রাজস্থান রয়্যালসের মেন্টরের দায়িত্বে। দিল্লি ক্যাপিটালসের দায়িত্বও সামলেছেন তিনি।

এরপর অনূর্ধ্ব-১৯ ও জাতীয় দলের দায়িত্ব পালন শেষে আবারও ফিরতে পারেন আইপিএলে। মাঝে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্বও পালন করেছেন তিনি। কাজে বেড়েছে তার অভিজ্ঞতা। আর সেটাই কাজে লাগাতে চাইছে কেকেআর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৩

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

১০

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

১১

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

১২

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

১৩

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

১৪

পূর্বাচলকে ঢাকায় যুক্ত করার সিদ্ধান্ত, নিকার সভায় অনুমোদন

১৫

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

১৬

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

১৭

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

১৮

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৯

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

২০
X