স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৫:৫৩ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কেন ঘোষণা করা হচ্ছে না নতুন কোচের নাম?

ভারতীয় ক্রিকেট দল (বাঁয়ে) ও গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত
ভারতীয় ক্রিকেট দল (বাঁয়ে) ও গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোচ শূন্য ভারতীয় জাতীয় ক্রিকেট দল। আসছে শ্রীলঙ্কা সিরিজে দায়িত্ব নেওয়ার কথা ছিল নতুন কোচের।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সূত্র বলছে গৌতম গম্ভীরের সঙ্গে কোচ হওয়ার লড়াইয়ে আছেন ভারতীয় নারী দলের কোচ ডব্লিউভি রমন।

চলতি মাসের শুরুর দিকে রোহিত-কোহলিদের নতুন কোচের নাম ঘোষণার পরিকল্পনা ছিল বিসিসিআইয়ের। তবে একটি বিশেষ কারণে এখনই কোচের নাম ঘোষণা করছেন না বোর্ডের কর্তারা। কয়েক দিন বাড়তি সময় নেওয়ার কথা জানায় বিসিসিআইয়ের সূত্র।

রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। বর্তমানে জিম্বাবুয়ে সিরিজের খেলছে ভারত। অনেকটা দ্বিতীয় সারির দলের সঙ্গে কোচ হিসেবে জিম্বাবুয়ে গেছেন ভিভিএস লক্ষ্মণ। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্বও পালন করছে তিনি।

তাহলে নতুন কোচের নাম ঘোষণা করতে কেন দেরি হচ্ছে? বিসিসিআই সূত্র বলছে, কোচ হওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে আছেন গৌতম গম্ভীর। তবে একটি জায়গায় আটকে গেছে তার নিয়োগ।

তা হচ্ছে বেতন! ভারতের সাবেক এ ওপেনার যত বেতন চেয়েছেন, তা দিতে রাজি নন বোর্ডের অনেক কর্তা। দর কষাকষি চলছে দুপক্ষের। যদিও সূত্রটি জানিয়েছে, কয়েক দিনের মধ্যে সমস্যার সমাধান হবে।

রাহুল দ্রাবিডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে তিন সহকারী কোচের। গম্ভীরের অন্যতম শর্ত হলো, তার পছন্দ মতো সহকারী কোচ নিয়োগ দিতে হবে।

গম্ভীরের বেতনের অঙ্ক শুনে, তার সহকারী কোচেরা কত বেতন চাইবেন, তার ধারণা নিতে চাইছে বোর্ড।

সব কিছু পরিষ্কার হওয়ার পর জাতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করবে বিসিসিআই। আগামী ২৭ জুলাই শুরু ভারত-শ্রীলঙ্কা সিরিজ।

লঙ্কানদের বিপক্ষে ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানিয়েছিলেন এই সিরিজের আগে দায়িত্ব নেবে নতুন কোচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১০

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১১

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১২

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৩

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৪

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৫

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৬

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৭

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৮

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৯

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

২০
X