স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সিরিজে ‘বাদ’ পড়তে পারেন আফ্রিদি

শাহিন শাহ আফ্রিদি। ছবি : সংগৃহীত
শাহিন শাহ আফ্রিদি। ছবি : সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। কিন্তু আসন্ন এই সিরিজে পাকিস্তান দলে সুযোগ নাও হতে পারে শাহিন শাহ আফ্রিদির। বিশ্রাম দেওয়া হতে পারে তাকে, এমনই খবর জানিয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডেও (পিসিবি) জমা পড়েছে। প্রধান কোচ গ্যারি কারস্টেন ও সহকারী কোচ আজহার মেহমুদের রিপোর্টে সেটা উল্লেখ করা হয়। যা নিয়ে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে আলোড়ন সৃষ্টি হয়েছে।

এমন ঘটনার পর আফ্রিদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পিসিবির বেশ কয়েকটি সূত্র। প্রতিবেদনের বলা হয়, আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে আফ্রিদিকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। এ ছাড়াও আরও দু-তিনজন সিনিয়রকেও বিশ্রাম দেওয়ার কথা ভাবছে পিসিবি। আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১০

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১২

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৩

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৪

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৫

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৬

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৭

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৮

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৯

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

২০
X