বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০২:৫৬ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

১৪ ক্রিকেটার নিয়ে বিসিবির স্ট্রেংথ ট্রেইনিং

স্ট্রেংথ ট্রেইনিংয়ে ক্রিকেটারদের একাংশ। ছবি : সংগৃহীত
স্ট্রেংথ ট্রেইনিংয়ে ক্রিকেটারদের একাংশ। ছবি : সংগৃহীত

চলতি মাসেই বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে খেলবে। সেই সিরিজ সামনে রেখে চট্টগ্রামে বিসিবি লাল ও সবুজ দলের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে দুদিনের আরও একটি ম্যাচও খেলা হয়। দুই ম্যাচ শেষে অবশেষে ক্রিকেটারদের পাকিস্তান সিরিজের জন্য ফিটনেস ক্যাম্প ঢাকায় শুরু হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের নিয়ে কোচদের উপস্থিতিতে বিসিবি স্ট্রেংথ পরীক্ষার হয়।

ফিটনেস পরীক্ষা শেষের পর গণমাধ্যমকে বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপে যাওয়ার আগেও আমরা আসলে ফিটনেস টেস্ট করেছিলাম। সেই টেস্টের পর তার ফলোআপ টেস্টিং ছিল আজকে। আমাদের রানিং টেস্ট ছিল আজকে। কিছু স্ট্রেংথ টেস্ট ছিল, তবে রানিং টেস্ট আমরা ওয়েদারের কারণে করতে পারি নাই। স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে। যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। আজকে ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে।’

বায়জেদুল ইসলাম জানান রানিং টেস্ট পরে হবে। তিনি বলেন, ‘আজকে থেকেই শুরু হবে অনুশীলন। স্কিল ক্যাম্প শুরু হবে আগামীকাল। আর রানিং টেস্টের ক্ষেত্রে নেক্সট টাইম ওয়েদারের ওপর ডিপেন্ড করবে। আর ক্রিকেটারদের উপস্থিত থাকার ওপর নির্ভর করবে। অনেকগুলো প্লেয়ার ‘এ’ টিমে যাবে, জাতীয় দলের প্রোগ্রামে। তো সময়টা বের করা হলে আবার প্ল্যান করা হবে।’

এদিকে বেশ কিছু দিন ধরে বাংলাদেশে তাসকিন আহমেদের ফেরার গুঞ্জন রয়েছে টেস্ট দলে। তবে বায়জেদুল সে বিষয়ে দুঃসংবাদ দিয়েছেন। তিনি জানান, ‘ওর কাঁধের আগে যে ড্যামেজটা ছিল সেটা একই পর্যায়ে আছে, কোনো পরিবর্তন হয়নি। যদি কাজ করে যায় নিয়মিত তাহলে এটা নিয়ে খেলতে পারবে টেস্ট। তার আগে নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X