স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৮:৪৬ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভুল জার্সিতে ইংল্যান্ডের অভিনব প্রচার

ভুল জার্সি পরে মাঠে নামেন স্টোকস-ওকসরা। ছবি : সংগৃহীত
ভুল জার্সি পরে মাঠে নামেন স্টোকস-ওকসরা। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট চলছে। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের জার্সি পরে আছেন জনি বেয়ারস্টোর। মার্ক উডের জার্সি পরে আছেন জো রুট। আবার মঈন আলির জার্সি পরে আছেন ক্রিস ওকস। এভাবে শেষ টেস্টের তৃতীয় দিনে ইংলিশ ক্রিকেটাররা ভুল জার্সি পরে মাঠে নামেন।

শনিবার (২৯ জুলাই) দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে ইংল্যান্ড ক্রিকেটাররা ভুল জার্সি গায়ে মাঠে নামেন। অবশ্য সেটি ইচ্ছাকৃত কোনো ধরনের ভুল না। ডিমেনশিয়ার বা ভুলে যাওয়া রোগে আক্রান্তদের চিকিৎসার স্বার্থে ইংল্যান্ড দল এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। একে অপরের জার্সি বদল করে পরেছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইসিবি একটি ছবি পোস্ট করে লেখে, ‘অ্যালঝেইমার্সের বা ডিমেনশিয়ার সমর্থনে এ জার্সি বদল করেছে ইংলিশ খেলোয়াড়রা।’ অ্যালঝেইমার্স বা ডিমেনশিয়া রোগে আক্রান্ত ব্যক্তিরা সবকিছু ভুলে যান। তারা কাছের ও পরিচিত মানুষকেও মনে করতে পারেন না। আর সেই মানুষগুলোর সাহায্য করতে ইসিবির এই বিশেষ পরিকল্পনা। ডিমেনশিয়ার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আর্থিক সাহায্যও সংগ্রহ করছে ইংলিশ ক্রিকেট বোর্ড।

ডিমেনশিয়া সম্পর্কে অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘অসংখ্য মানুষের জীবনে প্রভাব ফেলেছে ডিমেনশিয়া বা অ্যালঝেইমার্স। এই রোগে আক্রান্ত মানুষদের প্রিয়জনের ওপর এর ভয়াবহ প্রভাব পড়েছে। তবে আমি অত্যন্ত খুশি যে, ডিমেনশিয়ার ভয়াবহ প্রভাব সম্পর্কে আমরা সচেতনতা বাড়াতে পারছি। এ ছাড়া রোগটির প্রভাব কমাতে অর্থ সংগ্রহ করতে পারছি বলেও আনন্দিত।’

প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৮৩ রানে গুটিয়ে যায়। জবাবে ২৯৫ রানে অলআউট হয়েছে অজিরা। আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ইংলিশরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

বিশ্বকাপ জিতবে কারা, শেষ ষোলোর আগে ভবিষ্যদ্বাণী অপটার

সড়কে প্রাণ গেল ২ জনের

১০

এক যুগেরও বেশি সময় ধরে সংষ্কার হয়নি বেড়িবাঁধ, দুর্ভোগে কয়রাবাসী

১১

ফ্রান্স দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন বড় তারকা

১২

নরওয়েকে হারিয়েই ইউরোপের ‘অভিশাপ’ ঘুচাবে ব্রাজিল?

১৩

দেশের নয় জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১৪

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় গেল ‘বাদশা বাহাদুর’

১৬

গত বছরের প্রশ্নে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী!

১৭

মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা জানালেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা

১৮

ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে তরুণী

১৯

রাশিয়ার অন্যতম বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা 

২০
X