শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০২:৫৩ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপ আয়োজনে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা

আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

চলতি বছর অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সরকার পরিবর্তনের পর বদলে গেছে চিত্র। সভাপতিসহ আত্মগোপনে বিসিবির অনেক পরিচালক।

ছাত্র-জনতার আন্দোলনে ছড়িয়ে পড়া সহিংসতায় কারণে বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে নারী বিশ্বকাপে অংশ নেওয়ায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত। দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। তবে নারী বিশ্বকাপ আয়োজনে আশাবাদী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

আগামী মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত বিসিবিকে সময় বেঁধে দিয়েছে আইসিসি। এরই মধ্যে বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখাচ্ছে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাত।

নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ‘নারী বিশ্বকাপের বিষয়টা এখনো প্রক্রিয়াধীন আছে। এই বিষয়ে আইসিসিসহ সবার সঙ্গে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছাব এবং সবাইকে জানাব। টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয় হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য ভালো মাইলফলক হবে।’

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ একটা সংকটকাল পার করছে। আবার একইসঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সবকিছু বিবেচনায়… এটা তো ক্রীড়া মন্ত্রণালয়ে নেই, এটা রাষ্ট্রীয় ব্যাপার। ড. মুহাম্মদ ইউনুস স্যার আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিয়োগ পেয়েছেন। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব। আইসিসির সঙ্গেও আমাদের আলোচনা চলমান আছে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতি ধীরগতিতে পড়বে : বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

এক প্রবাসীর পা থেকে এল বিশ্বকাপের প্রথম গোল

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে : ট্রাম্প

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

১০

 ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১১

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

১২

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

১৩

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

১৪

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

১৫

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প

১৬

সড়কপথে বেনাপোল হয়ে আজ ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

১৭

জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা

১৮

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

১৯

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, জামায়াত আমিরের প্রতিক্রিয়া

২০
X