স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্যারিবীয়দের কাছে ভারতের বড় হার

বোলারদের তোপে চার বছর পর ভারতকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি : সংগৃহীত
বোলারদের তোপে চার বছর পর ভারতকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি : সংগৃহীত

টেস্টে শোচনীয় পরাজয়ের পর প্রথম ওয়ানডেতে হার, সময়টা আসলেই ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। তবে ব্রিজটাউনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা। শনিবার (২৯ জুলাই) ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে ওয়েস্ট ইন্ডিজ।

রোহিত শর্মা ও বিরাট কোহলিবিহীন ভারত প্রথমে ব্যাট করে গুটিয়ে যায় ১৮১ রান। রান তাড়ায় ৩৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। ১৭ ওভারের আগেই ৯০ রান তুলে ভারতকে ভালো শুরু এনে দিয়েছিলেন ইশান কিষাণ-শুভমান গিল জুটি। ৪৯ বলে ৩৪ রান করা গিলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন স্পিনার গুদাকেশ মোতি। ভারতের ইনিংসের ধসের শুরু এখানেই।

ক্যারিবীয় বোলাররা দুই ওপেনারকে ফেরানোর পর পথ হারিয়ে ফেলে সফরকারীরা। মাত্র ১৮ রানের ব্যবধানে ভারত হারায় ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে নামা অক্ষর প্যাটেল (১), অধিনায়ক হার্দিক পান্ডিয়া (৭) ও সঞ্জু স্যামসনের (৯) উইকেট। বিনা উইকেটে ৯০ থেকে ৪৫ বলের মধ্যে ৫ উইকেটে ১১৩ রানে পরিণত হয় ভারতের স্কোর।

এই ধাক্কা আর সামাল দিতে পারেননি পরের ব্যাটসম্যানরা। ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজা ও সূর্যকুমার যাদব ৩৩ রানের জুটি কিছুটা প্রতিরোধের ইঙ্গিত দিলেও এরপর আর খুব একটা এগোনো যায়নি।

শেষ পর্যন্ত ৪০.৫ ওভারে ১৮১ রানেই থেমে যায় ভারতের ইনিংস। দুই ওপেনারের পর দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সূর্যকুমারের ২৪।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট নেন মোতি ও শেফার্ড।

রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজকে লক্ষ্যে পৌঁছাতে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক হোপ। ৯১ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর কিসি কার্টিকে নিয়ে তিনি অবিচ্ছিন্ন জুটিতে যোগ করেন ৯১ রান। হোপ অপরাজিত থাকেন ৮০ বলে ২টি করে চার ও ছয়ের মারে ৬৩ রান করে। সঙ্গে ৬৫ বলে ৪৮ রানে কার্টি। প্রথমে বোলারদের দেওয়া সাফল্যের পথ ধরে শেষে প্রায় চার বছর ভারতের বিপক্ষে জয় এনে দেন ক্যারিবীয় ব্যাটাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১০

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১১

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১২

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৩

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৪

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৫

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৬

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৭

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

২০
X