স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

এলপিএলে অভিষেক ম্যাচে হৃদয়ের ঝোড়ো ফিফটি

ফিফটির পথে তাওহীদ হৃদয়ের সুইপ শট। ছবি : সংগৃহীত
ফিফটির পথে তাওহীদ হৃদয়ের সুইপ শট। ছবি : সংগৃহীত

বর্তমান সময়টা দুর্দান্তভাবে কাটছে তাওহীদ হৃদয়ের। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে রানের ফোয়ারা ছুটাচ্ছেন বাংলাদেশি এই তরুণ ব্যাটার। দেশের বাইরে প্রথমবার খেলতে গিয়ে লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই দুর্দান্ত ফিফটি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়।

রোববার (৩০ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জাফনা কিংস এবং কলম্বো স্ট্রাইকার্স। তাওহীদ হৃদয়ের ফিফটিতে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭৩ রান সংগ্রহ করেছে জাফানা কিংস।

টস হেরে ব্যাটিং শুরু করতে নামে জাফনা কিংস। নিশান মাদুশঙ্কা ও রহমানউল্লাহ গুরবাজ ঝোড়ো সূচনা করেন। তবে আফগান ওপেনার গুরবাজ ১১ বলে ২১ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হলে রানের গতি কমে আসে জাফানার। দলীয় ৪২ রানে মাদুশঙ্কা ফিরলে ব্যাটিংয়ে আসেন হৃদয়।

প্রথম চার বলের সময় ব্যক্তিগত রানের খাতা খুলেন বাংলাদেশের ২২ বছর বয়সী ব্যাটার। এক প্রান্তে নিয়মিত উইকেট হারায় জাফানা। তবে অন্যপ্রান্তে ঠিকই আগলে রেখে রান বাড়িয়ে যান হৃদয়। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে আউট হন। তবে আউটের আগে ৪ চার ও ১ ছয়ে দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন। মূলত জাফনার বড় সংগ্রহের ভিতটা গড়ে দিয়েছেন হৃদয়ই।

পঞ্চম উইকেটে দুনিথ ওয়েল্লালাগেকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন হৃদয়। তাতে ১৭৩ রানের বড় সংগ্রহ পায় জাফনা কিংস। ওয়েল্লালাগে ২৫, থিসারা পেরেরা ১৪, গুরবাজ ২১ রান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ জেলায় রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে জানাল এআই

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের NEO PAED Zone উদ্বোধন

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে বন্দুক হামলা, শিশুসহ আহত ৮

বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৭ জেলে, তিনদিন পর ট্রলারসহ উদ্ধার

উপকূলের আরও কাছে সুপার টাইফুন, এলাকাবাসীকে দ্রুত সরে যাওয়ার আহ্বান

ছয় বিভাগে ৩ দিন ভারী বৃষ্টি ও পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা

বিশ্বকাপে বিটিভির প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে বিএনপি নেতার নাচ, দল থেকে বহিষ্কার

১০

ব্রাজিল-নরওয়ে মহারণ কখন-কোথায়, দেখবেন কীভাবে?

১১

৪ মাস পর ফের চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

১২

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

১৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

১৪

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৫

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

১৬

বিএমডিসির নিবন্ধন থেকে বঞ্চিত ২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী

১৭

ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ

১৮

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদ্‌যাপন কমিটি ঘোষণা, প্রধান উপদেষ্টা তমিজ উদ্দিন

১৯

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

২০
X