বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জ্বরে ভুগছেন টাইগার ক্রিকেটার, দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা নিয়ে শঙ্কা

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না তাওহীদ হৃদয়। মিডল অর্ডারের এই ব্যাটারকে ছাড়াই জয় দিয়ে সিরিজ শুরু করে টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও হৃদয়ের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। শুক্রবার (০৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে আফগানিস্তান-বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ।

জানা গেছে, জ্বরে ভুগছেন হৃদয়। একই কারণে প্রথম ম্যাচেও ছিলেন না তিনি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক মুখপাত্র ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, ‘তার খেলার বিষয়টি এখনো নিশ্চিত নয়। সে অ্যান্টিবায়োটিকস নিচ্ছে এবং এখনো অসুস্থ। তবে দুদিন আগে বা গতকালের চেয়ে কিছুটা ভালো। আমরা মাঠে যাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হৃদয়কে পর্যবেক্ষণে রেখেছে ফিজিও এবং বিসিবির মেডিকেল অফিসার।’

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধরী গণমাধ্যমকে বলেন, ‘দলের সঙ্গে যোগাযোগ হয়েছে। হৃদয় আগের চেয়ে তুলনামূলক ভালো আছে। তবে আপনাকে বুঝতে হবে, জ্বর কেটে গেলেও আপনার দুর্বলতা থাকতে পারে। যদি তেমনটা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় ম্যাচেও হয়তো তাকে পাওয়া যাবে না।’

আফগানিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি। এ ছাড়া অনলাইনেও ম্যাচটি উপভোগ করার সুযোগ রয়েছে। দুই দলের এই সিরিজটি অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাডে।

আফগানিস্তানে সিরিজের ম্যাচগুলো সম্প্রচার করবে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাত। পাকিস্তানে দেখাবে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও। দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম তামাশা ও মাইকোতেও দেখা যাবে ম্যাচটি। আর ভারতে দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে। এছাড়া বিশ্বের বাকি সব দেশে বিনামূল্যে সরাসরি খেলা দেখা যাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X