স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে আবেগঘন মুহূর্ত: ওয়েল্লালাগের বাবার স্মরণে এক মিনিট নীরবতা

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের সূচনাটা হলো অন্যরকম এক আবেগঘন পরিবেশে। টসের আগেই মাঠে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করলেন দুই দলের খেলোয়াড়রা। কালো আর্মব্যান্ড পরে নেমে শ্রীলঙ্কানরা শ্রদ্ধা জানালেন সতীর্থ অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগের প্রয়াত বাবা সুরঙ্গা ওয়েল্লালাগেকে।

বৃহস্পতিবার বাবাকে হারান দুনিথ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরই পান দুঃসংবাদ, সেখান থেকে দ্রুত দেশে ফিরে শেষকৃত্যে অংশ নেন তিনি। তবে দলকে একা ফেলে না রেখে আবারও ফিরেছেন এশিয়া কাপে, খেলছেন সুপার ফোরের প্রথম ম্যাচেই।

বাংলাদেশ টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ম্যাচে দাসুন শানাকার ঝড়ো ব্যাটিংয়ে ১৬৮ রান করে লঙ্কানরা।

এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে আছে শ্রীলঙ্কা। ভারতের পর তারাই একমাত্র দল যারা গ্রুপ পর্বে টানা সব ম্যাচ জিতে সুপার ফোরে উঠেছে। আফগানিস্তান, বাংলাদেশ ও হংকং, চীনকে হারিয়ে বি গ্রুপের সেরা হয়ে এসেছে তারা। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেই বল হাতে এক উইকেট নিয়েছিলেন দুনিথ ওয়েল্লালাগে।

শোকের ভার সঙ্গী করেই এবার মাঠে নামলেন তিনি। সতীর্থরা পাশে দাঁড়ালেন কালো আর্মব্যান্ডে, পুরো দল দেখাল একাত্মতার ছবি। ক্রিকেটের এই আবেগঘন মুহূর্ত ছুঁয়ে গেল দু’দলের খেলোয়াড় ও দর্শকদেরও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ আরোহী নিয়ে উড়ছিল বিমান, মাটিতে আছড়ে পড়তেই সব শেষ

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X