স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৩:০১ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিগ ব্যাশের নিলামে বাংলাদেশ থেকে যারা

বিগ ব্যাশ লিগের লোগো। ছবি : সংগৃহীত
বিগ ব্যাশ লিগের লোগো। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের পরবর্তী আসরের জন্য ড্রাফটে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার (২৭ আগস্ট) পুরুষ ও নারী ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে, যেখানে পুরুষ বিভাগে ৪৩২ জন এবং নারী বিভাগে ১৬১ জন ক্রিকেটার রয়েছেন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ড্রাফটে স্থান পেয়েছেন পেসার হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব। স্পিনারদের মধ্যে আছেন রিশাদ হোসেন ও তাইজুল ইসলাম। ব্যাটার হিসেবে রয়েছেন জাকের আলী, রনি তালুকদার, তানজিদ হাসান এবং শামীম হোসেন। এ ছাড়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও নাম লিখিয়েছেন ড্রাফটে। একমাত্র নারী ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন পেসার জাহানারা আলম।

এবারের ড্রাফটে প্রায় ৩০টি দেশের ক্রিকেটার অংশ নিচ্ছেন। ঐতিহ্যবাহী ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সঙ্গে হংকং, উগান্ডা, জাপান, গ্রিস, ইন্দোনেশিয়া ও রোমানিয়ার মতো অপ্রচলিত দেশ থেকেও ক্রিকেটাররা নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন।

ড্রাফটে বড় তারকা হিসেবে আছেন জফরা আর্চার, হারিস রউফ, এবং ফখর জামান। ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের প্লেয়ার ড্রাফট, যেখানে দলগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের বেছে নেবে। যদিও ড্রাফটে নাম থাকলেই বিগ ব্যাশে খেলা নিশ্চিত নয়, দলগুলোর বাছাইয়ের ওপরই তা নির্ভর করবে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা একমাত্র সাকিব আল হাসানের। তবে তিনি সর্বশেষ ২০১৫ সালে এ লিগে খেলেছেন। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে দুটি ম্যাচ খেলেন সাকিব। পরের মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে আরও চারটি ম্যাচ খেলেছিলেন তিনি।

পুরুষদের বিগ ব্যাশ টুর্নামেন্ট শুরু হবে ১৫ ডিসেম্বর এবং শেষ হবে ২৭ জানুয়ারি। মেয়েদের বিগ ব্যাশ টুর্নামেন্ট শুরু হবে ২৭ অক্টোবর, যা ১৫ ডিসেম্বর শেষ হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১০

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১১

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১২

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৩

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৪

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৫

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৬

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৭

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৮

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৯

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

২০
X