স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৬:৩৩ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চাকরি হারাচ্ছেন হাথুরুসিংহে?

চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

চুক্তি অনুযায়ী ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে থাকার কথা চন্ডিকা হাথুরুসিংহের। হয় তো এর আগেই তাকে বিদায় বলে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পরও শ্রীলঙ্কান এ কোচ চাকরি হারাতে পারেন। অন্তত এমনটাই দাবি বিসিবির এক সূত্রের।

নতুন সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ হাথুরুসিংহের বিষয়ে কথা বলেছিলেন। তখন তাকে না রাখার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন নতুন বোর্ড সভাপতি।

সেই পথেই হাঁটতে যাচ্ছে বিসিবি। আগামীকাল বৃহস্পিতবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত হবে বিসিবির কার্যনির্বাহী পর্ষদের জরুরি সভা। জানা গেছে এ সভা থেকে আসতে পারে হাথুরুসিংহের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।

চুক্তি শেষ হওয়ার আগে লঙ্কান কোচকে বিদায় করতে হলে, বিসিবিকে গুনতে হবে আর্থিক ক্ষতি। জানা গেছে সেটিও করতে রাজি আছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এবার তার বিদায়ের নতুন তথ্য জানা গেছে।

বিসিবির একটি সূত্রে বলছে সম্ভবত পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হতে পারে বাংলাদেশ দলের সঙ্গে তার শেষ অ্যাসাইনমেন্ট। যদি সত্য হয়, তাহলে বিকল্প কাউকে অন্তবর্তী কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিসিবি।

ধারণা করা হচ্ছে এবার দেশি কাউকে দায়িত্ব দিতে পারে বোর্ড। সূত্রটি থেকে জানা গেছে দেশের ক্রিকেটে পরিচিত নাম মোহাম্মদ সালাউদ্দিন হতে পারেন জাতীয় দলের নতুন কোচ। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন তিনি।

তবে আসছে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অংশ নেওয়ার সম্ভাবনা কম। কারণ গত ৫ আগস্ট শেষ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামাল। বিপিএলের দল কুমিল্লার কর্ণধার নাফিসা। আত্মগোপনে থাকায় কুমিল্লার দল গঠন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কাজেই জাতীয়ে দলের কোচ হতে আপাতত বাঁধা থাকছে না মোহাম্মদ সালাউদ্দিনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X