স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৭:৪৪ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কায় সাকিবদের ম্যাচে ঢুকল সাপ

সাকিবের ম্যাচে ঢুকে পড়েছিল সাপ। ছবি : সংগৃহীত
সাকিবের ম্যাচে ঢুকে পড়েছিল সাপ। ছবি : সংগৃহীত

ক্রিকেট মাঠে প্রাণীর ঢুকে পড়া তেমন বিচিত্র কিছু নয়। প্রায়ই দেখা যায় কুকুর থেকে শুরু করে বানর, পাখি সবই ঢুকে পড়ছে কিন্তু তাই বলে সাপ? এমন ঘটনাই দেখা গেছে শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগের গল টাইটান্স ও ডাম্বুলা অরার মধ্যকার ম্যাচে।

গলের আইকন খেলোয়াড় হয়ে আবার খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ম্যাচের খেলার চেয়েও বড় হয়ে ধরা পড়েছে কলম্বোর বিখ্যাত আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে হঠাৎই বড় সাপের ঢুকে পড়া

টিভি ক্যামেরায় ধরা পড়ে সাপটি কীভাবে মাঠে ঢুকছে। তখন ক্রিজে ব্যাট করছিলেন ডাম্বুলা অরার ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা। আর বোলিং প্রান্তে ছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার বল হাতে নিতেই মাঠের ঢুকে পড়ল জলজ্যান্ত এক সাপ।

সাপ ঢুকার কারণে মাঠের খেলাও বন্ধ রাখতে হয়েছে কিছুক্ষণ। সাপ ধরতে ঝাঁপালেন মাঠের নিরাপত্তারক্ষী থেকে গ্রাউন্ডসম্যানরা সবাই।

গল টাইটান্সের একাদশের হয়ে আজ মাঠে নামেন সাকিব আল হাসান। ডাম্বুলা অরার বিপক্ষে বড় ইনিংস খেলতে না পারলেও বাংলাদেশি এই ব্যাটার ছিলেন আগ্রাসী। ভানুকা রাজাপাকসের বিদায়ে গলের পঞ্চম ব্যাটার হিসেবে ১৩তম ওভারে মাঠে নামেন সাকিব। তবে নিজের রুদ্রমূর্তি ১৫তম ওভারে দেখান বাঁহাতি এই ব্যাটার। ধনঞ্জায়া ডি সিলভার করা ওই ওভারে সাকিবের চার-ছক্কায় আসে ১৯ রান। তবে এমন ঝোড়ো সূচনা করেও বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। ১৮তম ওভারে শাহনওয়াজ দাহানির কাছে বোল্ড হন তিনি। ১৪ বলে ১ চার ও ২ ছয়ে ২৩ রান করেন বাঁহাতি অলরাউন্ডার।

সাকিব আউট হওয়ার পর গলের অধিনায়ক দাসুন শানাকা ঝড় তোলেন। ২১ বলে ২ চার ও ৪ ছয়ে ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি। লাহিরু সামারাকুনের সঙ্গে ১৫ বলে ৪১ রানের জুটি গড়েন শানাকা। তাতে ৫ উইকেটে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর করে গল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X