স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইচ্ছা করেই ত্রুটিযুক্ত অ্যাকশন, পডকাস্টে চাঞ্চল্যকর দাবি সাকিবের

সারের হয়ে বোলিংয়ের সময় সাকিব। ছবি : সংগৃহীত
সারের হয়ে বোলিংয়ের সময় সাকিব। ছবি : সংগৃহীত

নিজের বোলিং অ্যাকশন নিয়ে দীর্ঘদিনের বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করলেন সাকিব আল হাসান। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক দাবি করেছেন, ২০২৪ সালে যে অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে তিনি সমস্যায় পড়েছিলেন, সেটি পুরোপুরি দুর্ঘটনাবশত নয়—আংশিকভাবে ছিল ইচ্ছাকৃত।

রোববার (৭ ডিসেম্বর) জনপ্রিয় বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে নিজের ক্যারিয়ার, অবসর পরিকল্পনা এবং বিতর্কিত সেই অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেন সাকিব। সেখানে তিনি জানান, অতিরিক্ত ক্লান্তির কারণেই তিনি নিজের বোলিং অ্যাকশনে সচেতনভাবে কিছু পরিবর্তন এনেছিলেন।

সাকিবের ভাষ্য, ‘ওই ম্যাচে আমাকে ৭০ ওভারের বেশি বল করতে হয়। আমার ক্যারিয়ারে কোনো টেস্ট ম্যাচেও আমি এত ওভার বোলিং করিনি। স্বাভাবিকভাবেই শরীর খুবই ক্লান্ত ছিল। তাই কিছুটা ইচ্ছা করেই আমি অ্যাকশনে পরিবর্তন এনেছিলাম।’

২০২৪ সালের সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে টনটনে সমারসেটের বিপক্ষে একমাত্র চার দিনের ম্যাচে খেলেছিলেন সাকিব। সেই ম্যাচেই আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। পরবর্তীতে লফবরো ইউনিভার্সিটিতে পরীক্ষায় অংশ নিলে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়। এরপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে সব ধরনের প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ করে।

সেই অভিজ্ঞতা প্রসঙ্গে সাকিব বলেন, ‘পাকিস্তানে টানা দুটি টেস্ট খেলার পর কাউন্টিতে খেলতে যাই। খুব ক্লান্ত ছিলাম। তখন মনে হয়েছিল, আম্পায়াররা চাইলে আমাকে সতর্ক করতে পারতেন। নিয়মে সেই সুযোগ ছিল। কিন্তু তারা করেননি, আর আমিও তখন আপত্তি করিনি।’

পরে বোলিং অ্যাকশন শোধরানোর প্রক্রিয়া নিয়েও কথা বলেন এই অলরাউন্ডার। ‘পরীক্ষায় ফেল করার পর নিজের রিপোর্ট দেখলাম। বুঝলাম কোথায় সমস্যা হচ্ছে। প্রায় দুই সপ্তাহ অনুশীলন করার পর আবার সারে ফিরে যাই। ক্লাব আমাকে অনেক সাহায্য করেছে। দু-তিনটা সেশন করেই দেখি সব ঠিক হয়ে গেছে। তখন মনে হলো—আসলে ব্যাপারটা এত কঠিন ছিল না।’

পডকাস্টে শুধু ক্রিকেট নয়, নিজের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন সাকিব। তিনি আবারও জানান, তিনি দেশের মাটিতে বাংলাদেশের হয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান। পাশাপাশি রাজনীতির প্রসঙ্গ টেনে বলেন, দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছা এখনো তার আছে।

উল্লেখ্য, রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পর থেকেই ২০২৪ সালের পর বাংলাদেশে ফিরতে পারেননি সাকিব। তবুও ক্রিকেট ও রাজনীতি—দুটো ক্ষেত্রেই নিজের অবস্থান স্পষ্ট করেই রাখতে চান বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X