স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন

ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত
ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। নিয়মানুযায়ী প্রতিযোগিতার আগেই বিশ্ব ভ্রমণে বের হয় সোনালি ট্রফি। সেই বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে এই শিরোপা। তবে বিশ্বকাপের এই সোনালি শিরোপা নিয়ে স্বপ্নের পদ্মা সেতুতে ফটোসেশন করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

আগামী ৭ থেকে ৯ আগস্ট বাংলাদেশে থাকবে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। তবে বিসিবির প্রাথমিক আলোচনাতে বাংলাদেশে বিশ্বকাপের ট্রফি আসলে তা পদ্মা সেতুতে উঠবে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

২০২২ সালের ২৫ জুন বাঙালি জাতির স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয়। যা বর্তমান দেশের শীর্ষ দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। তাই বিশ্বকাপের সোনালি শিরোপাকে ফটোসেশনের জন্য পদ্মা সেতুকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

পদ্মা সেতুতে ফটোসেশন হলেও ট্রফি প্রদর্শনের জন্য রাজধানীর বড় কোনো শপিংমলকে বেছে নিবে বিসিবি। তবে শিরোপা প্রদর্শনের জন্য বসুন্ধরা শপিং কমপ্লেক্স আলোচনায় এগিয়ে রয়েছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটাররা বিশ্বকাপের শিরোপা দেখবেন এবং ছবি তুলবেন।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আইসিসির সিদ্ধান্তের কারণে যে কোনো বিশেষ স্থাপনা বা দর্শনীয় স্থানের সামনে বিশ্বকাপ শিরোপার ফটোসেশন করার রীতি রয়েছে। তবে গত আসরে শিরোপা নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে ফটোসেশন করেছিলাম। এবার পদ্মা সেতুতে ট্রফি নিয়ে ফটোসেশন করার পরিকল্পনা রয়েছে বিসিবির।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির কার্যালয়ে হামলা, আহত ১

এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে, জানালেন জামায়াত আমির

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১০

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

১১

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

১২

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

১৩

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

১৪

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

১৫

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

১৬

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

১৭

আগুনে পুড়ল বিদ্যালয়

১৮

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

১৯

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

২০
X