বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম সেশনেই জিততে চায় বাংলাদেশ

জাকির হাসান। ছবি : সংগৃহীত
জাকির হাসান। ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় ম্যাচেও এগিয়ে বাংলাদেশ। চালকের আসনে টাইগাররা। ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে বিনা উইকেটে জাকির-সাদমানদের সংগ্রহ ৪২ রান।

মঙ্গলবার (৩ আগস্ট) টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য দরকার আরও ১৪৩ রান। যদিও দুই ওপেনারের ব্যাটিং বলছে, সোমবারই ম্যাচের ভাগ্য গড়ে দিতে চেয়েছিল বাংলাদেশ।

ওপেনার সাদমান ইসলাম একপ্রান্ত আগলে রাখেন। আর আগ্রাসী ব্যাটিং করেন অপর ওপেনার জাকির হাসান। ২৩ বলে দুটি করে চার-ছয়ে করেন ৩১ রান। ৭ ওভারে স্কোরবোর্ডে যোগ করেন ৪২ রান।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে পেসার হাসান মাহমুদ জানান, বৃষ্টির কারণে চতুর্থ দিন না পারলেও পঞ্চম দিনের প্রথম সেশনে ম্যাচ শেষ করার কথা জানিয়েছেন ডানহাতি এ পেসার।

যদিও বাংলাদেশের এ চাওয়ার সামনে বাধা বজ্রবৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা আছে সেই সম্ভাবনার কথা। সংবাদ সম্মেলনে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট শিকার করা হাসান মাহমুদের কাছে জানতে চাওয়া হয়, যে রান বাকি, তাতে জিততে কত ওভার লাগতে পারে?

জবাবে এ পেসার বলেন, ‘এটা আসলে বলা মুশকিল। তবে যদি বৃষ্টি না হতো আমরা চেষ্টা করতাম যে আজকের মধ্যে কীভাবে শেষ করা যায় অথবা প্রথম সেশনে কীভাবে কালকে (মঙ্গলবার) শেষ করা যায়।’

তিনি আরও বললেন, ‘আসলে আমার মনে হয় তারা বৃষ্টি নিয়ে ভাবেনি। তারা প্রতিটি বল দেখে খেলেছে। বাজে বলকে আক্রমণ করেছে এবং সেভাবেই প্রতিটি বল তারা খেলতে চেয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X