মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হাথুরুসিংহের কাছে যাওয়া নিয়ে মুখ খুললেন সাদমান ইসলাম

সাদমান ইসলাম ও চণ্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত
সাদমান ইসলাম ও চণ্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটে এমন দৃশ্য বিরল—নিজ খরচে দেশের বাইরে গিয়ে সাবেক জাতীয় দলের কোচের সঙ্গে অনুশীলন! সেই ব্যতিক্রমী পদক্ষেপই নিয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। ঘণ্টায় প্রায় ২৫০ অস্ট্রেলিয়ান ডলার ফি দিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি অনুশীলন করেছিলেন সাবেক বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের একাডেমিতে। তখন বিষয়টি নিয়ে কম আলোচনা হয়নি। এবার সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলার পর নিজেই জানালেন, আসলে কেন গিয়েছিলেন হাথুরুর কাছে।

দিনশেষে সংবাদ সম্মেলনে সাদমান বলেন, ‘ওখানে (সিডনি) যাওয়ার মূল কারণ ছিল কন্ডিশনটা বুঝে নেওয়া। সিডনির উইকেট কেমন, সেটা দেখার আগ্রহ ছিল। হাথুরু না থাকলে সেখানে যাওয়ার সুযোগই পেতাম না, তাই ওর কাছেই গিয়েছি। তেমন টেকনিক্যাল কাজ হয়নি, বরং ওর সঙ্গে আলোচনা করেছি—কীভাবে ব্যাটিং করা যায়, কীভাবে বড় ইনিংস গড়া যায়, নিজের খেলার ধরণ কীভাবে বদলানো যায়।’

বৃষ্টি ও আবহাওয়ার কারণে বেশিরভাগ সময় ইনডোর নেটে প্র্যাকটিস করতে হয়েছে বলেও জানান এই বাঁহাতি ওপেনার।

‘বাইরে বৃষ্টি হচ্ছিল, রোদও ছিল না, তাই ম্যাক্সিমাম ইনডোরেই ব্যাটিং করেছি। কোনো স্থানীয় ক্রিকেটারের সঙ্গে প্র্যাকটিস করা হয়নি।’

আজ সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে একমাত্র ব্যর্থতা আসলে সাদমানেরই। কিন্তু ৮০ রানের ঝলমলে ইনিংসে আগুন ঝরানো ব্যাটিং করে রেখেছেন নিজের ছাপ। মাত্র ১০৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮০ রান, পুরোপুরি ওয়ানডে ধাঁচে খেলে সাজঘরে ফেরেন তিনি।

নিজের খেলার ধরণে এই পরিবর্তনের পেছনে হাথুরুসিংহের সঙ্গে আলোচনার প্রভাব আছে কিনা, সেটি সময়ই বলবে। তবে সাদমানের এই সাহসী সিদ্ধান্ত প্রমাণ করে দিচ্ছে—দেশের ক্রিকেটে এখন খেলোয়াড়রাও নিজ উদ্যোগে উন্নতির জন্য নতুন দিগন্তে পা রাখতে শুরু করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X