স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাজে দিনের পরও ব্যাটারদের পাশে সাদমান

সাদমান ইসলাম। ছবি : সংগৃহীত
সাদমান ইসলাম। ছবি : সংগৃহীত

কলম্বোয় কঠিন এক দিন পার করেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। কিন্তু তবুও ব্যাটারদের পক্ষে অবস্থান নিয়েছেন ওপেনার সাদমান ইসলাম। কলম্বো টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ৪৬ রানের ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটার মনে করেন, ভুল শটের দায় ব্যাটারদের ইচ্ছাকৃত নয়, বরং দিনটি ছিল ‘দুর্ভাগ্যজনক’।

দিন শেষে সংবাদ সম্মেলনে সাদমান বলেন, ‘শট না খেললে রান হবে না। গলে আমরা যেসব শট খেলেছিলাম, সেগুলোই এখানে খেলেছি—সেখানে বাউন্ডারি হয়েছে, আজ দুর্ভাগ্যক্রমে হয়নি। এটা ক্রিকেটেরই অংশ।’

প্রথম ইনিংসে বাংলাদেশ পেয়েছিল একাধিক ভালো শুরু—মুশফিক (৩৫), লিটন (৩৪), মিরাজ (৩১), মুমিনুল (২১)। কিন্তু কেউই ইনিংস লম্বা করতে পারেননি। সাদমান স্বীকার করলেন, ‘কিছু শট হয়তো ভুল ছিল। তবে উইকেট খুব ধীর গতির ছিল। সকালে বল খুব একটা নড়াচড়া করছিল না, তবুও আমরা উইকেট দিয়ে এসেছি। আশা করি দ্বিতীয় ইনিংসে এমন হবে না।’

প্রথম দিনের খেলার মাঝে বৃষ্টির দীর্ঘ বিরতি ব্যাটারদের ছন্দে বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন সাদমান। ‘বিরতির পর আবার সেট হতে হয়, সেটা সহজ না। এমনিতে কেউ ইচ্ছা করে আউট হতে চায় না। দিনটা হয়তো আমাদের ছিল না।’

এছাড়া প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলার কিছু নেই বলে জানান সাদমান। ‘পিচে তেমন কিছু দেখিনি, যাতে বলি সিদ্ধান্তটা ভুল ছিল। উইকেট স্লো ছিল। যদি ২৭০-২৮০ রান তুলতে পারি, তাহলে এটা ভালো স্কোর হবে।’

লঙ্কান কোচের চোখে ‘অস্বাভাবিক’ পিচ

এদিকে শ্রীলঙ্কার বোলিং কোচ থিলিনা কাণ্ডাম্বি জানান, এসএসসি-র উইকেটের আচরণ তাকে অবাক করেছে। ‘১৫ বছরের ক্যারিয়ারে এমন উইকেট কমই দেখেছি। বাউন্স ছিল অনিয়মিত, বল থেমে আসছিল।’

তিনি প্রশংসা করেছেন দলের পেসারদের, যারা ধারাবাহিকভাবে ডিসিপ্লিনড বোলিংয়ে বাংলাদেশকে চাপে রাখেন।

প্রধান স্পিনার প্রভাথ জয়াসুরিয়ার ফর্ম খারাপ হলেও তার উপর আস্থা রাখছেন কাণ্ডাম্বি, ‘ও একটু ছন্দহীন, তবে ওর অভিজ্ঞতা আমাদের শক্তি। আমরা বিশ্বাস করি, ও ফিরে আসবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১১

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১২

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১৩

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৪

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৫

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৬

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৭

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৮

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৯

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

২০
X