বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারত সিরিজে থাকছেন তামিম ইকবাল!

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

২০২৩ বিশ্বকাপের আগে সেই বিতর্কের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। চট্টলার খান সাহেবকে এরপর থেকে আর দেখা যায় নি লাল-সবুজের জার্সিতে। তবে জাতীয় দলে ফেরার লক্ষ্যে কাজ করছেন নিজেকে নিয়ে। আগামী মাসের ভারত সিরিজে ক্রিকেটার তামিম ইকবালকে পাওয়া না গেলেও ভিন্ন পরিচয়ে তিনি থাকতে পারেন ভারত সিরিজে।

এরই মাঝে উঠেছে গুঞ্জন, আসন্ন ভারত সিরিজে ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে তামিম ইকবালকে। দেশের একটি অনলাইন গণমাধ্যমের তথ্যমতে, ইতোমধ্যেই সম্প্রচারকারি প্রতিষ্ঠান স্টারের সঙ্গে আলোচনা চলছে তামিমের। তবে এ বিষয়ে এখনো আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ভারতের মাটিতে সাকিব আল হাসানরা করবেন ব্যাট বলে লড়াই, আর তামিম টিভির পর্দায় সেটি বিশ্লেষণ করবেন, যেকোনো সমর্থকের জন্যেই এমন দৃশ্য পরম আরাধ্যের।

ভক্ত সমর্থকদের এমন আশা হতেই পারে পূরণ। কারণ, এর আগেও কমেন্ট্রি বক্সে মাইক্রোফোনের পেছনে তামিম ইকবালকে স্বাচ্ছন্দ্য অবস্থায় দেখা গেছে। তামিম নিজেও একবার বলেছিলেন, ব্যাট বলের ক্রিকেট ছাড়ার পর কাজ করতে চান ধারাভাষ্যকার হিসেবে। তামিম বলছিলেন, ‘আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। বিশ্বকাপেও কমেন্ট্রি করার প্রস্তাব পেয়েছিলেন বলে জানান তামিম ইকবাল।

বিশ্বকাপে কমেন্ট্রি করা না হলেও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম দিনে ধারাভাষ্যকক্ষে ছিলেন তামিম। এবার ভারত সিরিজ দিয়ে পুরোপুরি সেই পথে নিজেকে প্রতিষ্ঠিত করার জোড় সম্ভাবনা তৈরী হয়েছে। সেক্ষেত্রে এটি হবে তামিম ভক্তদের জন্য, বাড়তি এক পাওয়া।

চলতি মাসের ১৯ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেষ্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। এরপরে ৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। গোয়ালিয়রেই অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো টি-টোয়েন্টি। প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১২ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

১০

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

১১

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

১২

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

১৩

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

১৪

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১৫

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১৬

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১৭

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৮

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৯

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

২০
X