স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে খেলবেন টাইগারদের সাবেক দলপতি

মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সংগৃহীত
মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক তিনি। দীর্ঘদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিয়েছেন অবসর। একই সঙ্গে অনেক দিন ধরে আছেন জাতীয় দলের বাইরে। তবে নিয়মিত খেলছেন ঘরোয়া ক্রিকেট আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

বলা হচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার কথা। আবারও বিদেশি লিগে খেলার সুযোগ পেয়েছেন। খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগে। ড্রাফট থেকে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগের দল ডেট্রয়েট ফ্যালকনস তাকে দলে ভিড়িয়েছে।

সবশেষ বিপিএলেও খেলেছেন মাশরাফী। অধিনায়কত্ব করেন সিলেট স্ট্রাইকার্সের। তবে রাজনৈতিক ব্যস্ততার কারণ দেখিয়ে খেলেননি গত আসরের সব ম্যাচ। এরপর আর খেলেননি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মাশরাফীর খেলার বিষয়টি নিশ্চিত করে ইউএস মাস্টার্স টি-টেন লিগ। মাশরাফীর ছবিসহ টি-টেন লিগের ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১০

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১১

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১২

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১৩

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৪

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১৫

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৬

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৭

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৮

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৯

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

২০
X