স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জাহানারার অভিযোগের নিরপেক্ষ তদন্ত চান মাশরাফী

এবার মাশরাফীকেও পাশে পেলেন জাহানারা। ছবি : সংগৃহীত
এবার মাশরাফীকেও পাশে পেলেন জাহানারা। ছবি : সংগৃহীত

নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন নিপীড়নের অভিযোগে গঠিত বিসিবির তদন্ত কমিটিতে আস্থা রাখতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানিয়েছেন, যেন তদন্তটি হয় সম্পূর্ণ প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে।

শুক্রবার বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মাশরাফী লেখেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’

এর আগে একই বিষয়ে তামিম ইকবালও ফেসবুকে লিখেছিলেন, বিসিবির নিজস্ব তদন্ত কমিটি নয়, বরং একটি স্বাধীন কমিটি গঠন করা উচিত—যেখানে বোর্ডের কেউ যুক্ত থাকবেন না। তার ভাষায়, “জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার এক ইউটিউব সাক্ষাৎকারে নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তাওহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন জাহানারা আলম। তার দাবি, বিষয়টি বিসিবিকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাকে আরও অবহেলার শিকার হতে হয়েছে।

এ ঘটনার পর বিসিবি একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়, যা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তবে দেশের ক্রিকেটের দুই সাবেক অধিনায়কই এখন সেই তদন্তে নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১০

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১১

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১২

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৩

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৪

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৬

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৭

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৯

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

২০
X