স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

টাইগার পেসারদের দৃঢ়তায় দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট ভারত

দ্বিতীয় দিনে ৩ উইকেট নিয়েছেন তাসকিন। ছবি : সংগৃহীত
দ্বিতীয় দিনে ৩ উইকেট নিয়েছেন তাসকিন। ছবি : সংগৃহীত

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে লড়ছে ভারত ও বাংলাদেশ। টেস্টের প্রথম দিনের শুরুর দুই সেশনে দুর্দান্ত বোলিং করা বাংলাদেশের দাপট শেষ সেশনে নিজেদের করে নেন ভারতের দুই অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দুজনের অপরাজিত ১৯৫ রানের জুটি ভারতকে প্রথম দিনের শেষে শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। তবে দ্বিতীয় দিনের শুরুতেই সেই জুটিকে আর ভয়ংকর হতে দেয়নি টাইগার পেসাররা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভারত ও বাংলাদেশের মধ্যকার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলার শুরুতেই আধিপত্য বিস্তার করে স্বাগতিক দলের শেষ চার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের পেসাররা। প্রথম দিন শেষে ৩৩৯ রানে থাকা ভারত দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অলআউট হয়ে গেছে। আগের দিনের রানের সঙ্গে আর ৩৭ রান যোগ করে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত।

স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ রান আসে রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে। তিনি করেন ১১৩ রান। বাংলাদেশের পক্ষে ৫ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। এছাড়াও তিন উইকেট এসেছে তাসকিনের বোলিং থেকে।

দ্বিতীয় দিনের খেলার শুরুতে মাত্র ৪ রান যোগ করতেই তাসকিন তুলে নেন জাদেজাকে। শতকের আশায় থাকা জাদেজা ফেরেনে ৮৬ রানে লিটনের হাতে ক্যাচ দিয়ে। জাদেজা ফেরায় ভাঙে ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি।

নিজের পরের ওভারেই তাসকিনে পেতে পারতেন আরও একটি উইকেট তবে সাকিব আকাশ দীপের ক্যাাচ ফেলায় তা হয়নি। তবে তাকে বেশি দূর এগোতে দেননি তাসকিন। চার ওভার পরেই তাসকিনের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

দিনের তৃতীয় উইকেট হিসেবে তাসকিন পান শতক হাঁকানো অশ্বিনকে। ১১৩ রান করে মিডঅফে ধরা পড়েন তিনি।

ইনিংসের শেষ উইকেট নিয়ে নিজের ফাইফার পূরণ করেন হাসান। ৯২তম ওভারের দ্বিতীয় বলে হাসানের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে তৃতীয় স্লিপে ধরা পড়েন বুমরাহ। এই উইকেটের মাধ্যমে ব্যাক টু ব্যাক ইনিংসে ৫ উইকেট শিকার করেন হাসান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন হাসান। এরপর চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংসে ৮৩ রানে নিলেন ৫ উইকেট। ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৫ উইকেট পেলেন হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X