স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের মাটিতে জাকির-সাদমানের রেকর্ড

সাদমান ইসলাম ও জাকির হাসান। ছবি : সংগৃহীত
সাদমান ইসলাম ও জাকির হাসান। ছবি : সংগৃহীত

লক্ষ্যটা বিশাল, ৫১৫ রানের। চোখ রাঙাচ্ছে বড় হার। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা বাড়িয়ে চিন্তাও। তবে চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। ভারতের মাটিতে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন দুজন। রানের সংখ্যাটা মাত্র ৩৯।

এর আগে ভারতের মাটিতে তিনটি টেস্ট খেলে বাংলাদেশ। ৬ ইনিংসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ স্কোর ছিল তামিম ইকবাল-সৌম্য সরকারের ৩৮ রান। ২০১৭ সালে হায়দরাবাদে এই রেকর্ড গড়েছিলেন দুই ব্যাটার। এবার তাদের পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন জাকির হাসান ও সাদমান ইসলাম।

ইনিংসের ১৭তম ওভারে দলীয় ৬২ রানে জসপ্রিত বুমরার শিকার হন জাকির হাসান (৩৩)। ফলে ভারতের মাটিতে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান এখন ৬২।

৫১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়ানডে মেজাজে ব্যাটিং করেন দুই ওপেনার। চা বিরতির আগে ১৩ ওভারে জাকির-সাদমান মিলে তুলেছেন ৫৬ রান। ভারতের মাটিতে প্রথমবারের মতো ওপেনিং জুটিতে পঞ্চাশোর্ধ্ব রান করল বাংলাদেশ দল।

এ ছাড়া সব মিলিয়ে ওপেনিং জুটিতে এটি তৃতীয় পঞ্চাশোর্ধ্ব জুটি। প্রথমবার ২০১০ সালে চট্টগ্রাম টেস্টে তামিম ইকবাল এবং ইমরুল কায়েস খেলেছিলেন ৫৩ রানের জুটি। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটির রেকর্ড নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের দখলে। ২০২২ সালে চট্টগ্রাম টেস্টে দুজনে মিলে করেছিলেন ১২৪ রান।

এর আগে তৃতীয় দিনের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয়েছিলেন ভারতের দুই ব্যাটার ঋষভ পান্ত এবং শুভমান গিল। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য করে পরের ইনিংসে ১০০ করেছেন গিল। আর পান্তের সেঞ্চুরি এসেছে দেড় বছরের বিরতি দিয়ে ফিরে আসার প্রথম ম্যাচেই।

শেষ পর্যন্ত ভারত ইনিংস ডিক্লেয়ার করে ২৮৭ রানে। তাতেই বাংলাদেশের সামনে টার্গেট হয় ৫১৫ রান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১০

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১১

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১২

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৩

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৪

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৫

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৬

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৭

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৮

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৯

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

২০
X