বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ফিটনেস টেস্টে সবার সেরা শান্ত

ইয়ো ইয়ো টেস্টে প্রথম হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
ইয়ো ইয়ো টেস্টে প্রথম হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

পাকিস্তানে অনুষ্ঠেয় এশিয়া কাপকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাম্পে ডাক পাওয়া প্রায় ২১-২২ ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইয়ো ইয়ো টেস্ট। জাতীয় দলের ট্রেনার নিক লি’র পরিচালিত ‘ইয়ো ইয়ো’ টেস্ট ফিটনেস পরীক্ষায় প্রথম হয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত।

বৃহস্পতিবার (৩ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে জাতীয় দলের ট্রেনার নিক লি ক্রিকেটারদের ফিটনেসের ‘ইয়ো ইয়ো’ টেস্ট নিয়েছেন। সর্বোচ্চ ১৯.৫ স্কোর পেয়ে ইয়ো ইয়ো টেস্টে প্রথম হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১৯.৩ স্কোর নিয়ে দ্বিতীয় হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার জন্য ‘ইয়ো ইয়ো’ টেস্টে পাস মার্ক ধরা হয়েছিল ১৮.৬। ফিটনেসের এই পরীক্ষায় সর্বোচ্চ ১৯.৫ স্কোর উঠেছে। জাতীয় দলের বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন প্রথম হন। ১৯.৩ পেয়ে পরের স্থানে আছেন পেসার তানজিম হাসান সাকিব। তবে বাকিরাও খুব একটা খারাপ করেননি। বেশির ভাগ ক্রিকেটারই ১৭ থেকে ১৮ এর মধ্যে স্কোর করেছেন।

বিসিবি সংবাদমাধ্যমকে জানায়, মূলত খেলোয়াড়রা কোন অবস্থায় আছেন তা দেখতেই এই ফিটনেস পরীক্ষা। তবে এ পরীক্ষায় কেউ উতরাতে না পারলেও চিন্তার কিছুই নেই।

জাতীয় দলের ট্রেনার নিক লি সাংবাদিকদের জানান, সবার ‘ইয়ো ইয়ো’ টেস্টের পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বাইরে ছিল অথবা চোটে আক্রান্ত ছিল তাদের কিছুটা কম স্কোর এসেছে। তবে সব মিলিয়ে সবাই মোটামুটি একই ব্রাকেটে ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১২

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৩

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৪

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৫

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৬

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৭

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৮

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৯

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

২০
X