বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:১৪ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

টস হেরে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসের আগে দুই অধিনায়ক । ছবি : সংগৃহীত
টসের আগে দুই অধিনায়ক । ছবি : সংগৃহীত

টেস্ট সিরিজে ভরাডুবির পর বাংলাদেশের সামনে এবার পালা ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের। টেস্টে প্রত্যাশিত ফল না পেলেও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ম্যাচে অবশ্য টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস হেরে আগে ব্যাটিং করবে শান্ত-লিটনরা। ভারতের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে রোববার (৬ অক্টোবর) ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

আজকের ম্যাচের জন্য ভারত দলে হয়ে দুই জনের অভিষেক হয়েছে। ১৫৩ গতির পেসার মায়াঙ্ক যাদব ও অলরাউন্ডার নিতিশ কুমার প্রথমবার ভারতের জার্সিতে মাঠে নামবেন। বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার অবসরের পর নতুন চেহারার ভারত দল এটি।

এদিকে বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশেও এসেছে পরিবর্তন। গত ম্যাচের একাদশ থেকে নেই সৌম্য সরকার, তানজিম সাকিব, তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসান। এরমধ্যে অবশ্য সাকিব অবসর নিয়েছেন। এদিকে একাদশে ফিরেছেন পারভেজ ইমন, জাকের আলি, মেহেদি মিরাজ ও শরিফুল ইসলাম।

ভারত একাদশ-

সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নিতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়শিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।

বাংলাদেশ একাদশ-

পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মেসির পেনাল্টি মিস 

১০

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১১

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১২

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

১৩

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

১৪

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

১৫

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

১৬

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

১৭

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

১৮

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

১৯

ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প

২০
X