স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

একের পর এক বিদেশি তারকা দলে ভেড়াচ্ছে চট্টগ্রাম

চিটাগাং কিংসে ভেড়ানো বড় তারকারা। ছবি : সংগৃহীত
চিটাগাং কিংসে ভেড়ানো বড় তারকারা। ছবি : সংগৃহীত

সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেয় চিটাগং কিংস। দীর্ঘ ১১ বছর আবারও দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ফিরছে দলটি। আর ফিরে শক্তিশালী দল গঠনে মনোযোগী ফ্র্যাঞ্চাইজিটি।

এরই মধ্যে তারা দলে ভেড়াতে শুরু করেছে তারকা বিদেশি ক্রিকেটারদের। ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে জানা যায় শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো ও পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে দলে ভিড়িয়েছে চিটাগং কিংস।

এর আগে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভেড়ায় হায়দার আলী, উসমান খান ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। এ ছাড়া ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়।

কয়েকদিন ধরেই দলটির আলোচনা চলছিল পাকিস্তানের পেসার ওয়াসিম জুনিয়রের। লঙ্কান পেসার বিনুরাও ছিলেন আলোচনায়। এবার এই দুই পেসারকে দলে ভিড়িয়ে নিল ফ্র্যাঞ্চাইজিটি। আর দেশি ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলের তারকা লিটন কুমার দাসকে সরাসরি দলে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

শুধু তাই নয় জাতীয় দলের তরুণ তুর্কি স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনও আছেন দলটির তালিকায়। আগামী ১৪ অক্টোবর হবে এবারের বিপিএলের ড্রাফট। এর আগেই সবকিছু চূড়ান্ত করা হবে বলে জানায় ফ্র্যাঞ্চাইজিটি। একই সঙ্গে জানানো হয় আরও বড় তারকা যুক্ত হবেন চিটাগং কিংসে।

এরই মধ্যে কোচিং প্যানেলে বড় চমক দেখিয়েছে তারা। প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার স্পিড স্টার শন টেইটকে। আর সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক স্পিনার ও বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১০

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১১

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১২

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৩

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৪

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৫

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৬

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৭

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৮

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৯

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

২০
X