স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত ৩ উইকেট নিয়েও ম্যাচের নিয়ন্ত্রণে নেই টাইগাররা

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

দিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে অধিনায়কের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শুরুতে সঠিকই প্রমাণ করেছিল বাংলাদেশের বোলাররা। পেসাররা পাওয়ার প্লেতে নিজেদের কার্যকারিতা প্রমাণ করে নতুন বলে ভারতীয় দলের ওপর চাপ সৃষ্টি করে ম্যাচের গতিপথ নিজেদের নিয়ন্ত্রণে নেন, তবে এরপর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ ভারতীয় ব্যাটাররা নিয়ে নেন ।

বুধবার (৯ অক্টোবর) পাওয়ার প্লেতে তিন উইকেট নিলেও ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেট হারিয়ে ১০১ রান। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজকে প্রথম ওভারে বল তুলে দিলেও তিনি প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। তার প্রথম ওভারে ৩টি বাউন্ডারি মেরে ভারত মোট ১৫ রান নেয়।

এরপর দ্বিতীয় ওভারে রানের লাগাম টেনে ধরেন তাসকিন আহমেদ। তিনি প্রথম ৫ বল থেকে মাত্র ২ রান দিয়ে ভারতকে চাপের মধ্যে ফেলেন এবং শেষ বলে উইকেটও তুলে নেন। সাঞ্জু স্যামসনের খোঁজা স্লোয়ারের টার্গেট হয়ে মিড অফে ক্যাচ তুলে দেন তিনি, ৭ বলে করেন ১০ রান।

অধিনায়ক সূর্যকুমার যাদব চেষ্টা করলেও পাওয়ার প্লের শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের স্লোয়ারে মিড অফে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। ফলে ২৫ রানের মধ্যে ভারতের দুই ওপেনার হারিয়ে চাপ বাড়তে থাকে। এর মধ্যে তানজিম সাকিব আরেক ওপেনার অভিষেক শর্মাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।

তবে এরপরই দুই ব্যাটার নিতিশ রেড্ডি ও রিঙ্কু সিং বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। বিশেষ করে স্পিনারদের পিটিয়ে তারা তুলে নেন দলীয় ১০০ তাও মাত্র ১০ ওভারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

১০

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১১

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১২

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

১৫

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

১৬

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

১৭

তিস্তার চরে তরমুজে স্বপ্ন বুনছেন চাষিরা

১৮

টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই : জোনায়েদ সাকি

১৯

যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে

২০
X