মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০১:৪৩ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত শেষ ম্যাচে বৃষ্টির শঙ্কা

গতকালের বৃষ্টিতে কভার দিয়ে ঢেকে রাখা রাজীব গান্ধী স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
গতকালের বৃষ্টিতে কভার দিয়ে ঢেকে রাখা রাজীব গান্ধী স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে ইতোমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশ। শনিবার (১২ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই ম্যাচে প্রতিপক্ষ হতে পারে শুধু ভারতই নয়, বৃষ্টিও!

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। কিন্তু শুক্রবার (১১ অক্টোবর) বৃষ্টিপাতের কারণে মাঠ কভার দিয়ে ঢেকে রাখা হয়, ফলে ক্রিকেটাররাও অনুশীলন করতে পারেননি। বাংলাদেশ দলের বিকেলের অনুশীলনও বাতিল করতে হয়েছে।

ম্যাচের দিন হায়দরাবাদে বৃষ্টির শঙ্কা রয়েছে। আবহাওয়া বিষয়ক সাইট অ্যাকুওয়েদারের পূর্বাভাস বলছে, শনিবার সকালে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ, যা সকাল ৯টা পর্যন্ত বাড়তে পারে। তবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।

যদিও খেলা চলাকালে বৃষ্টি না থাকলেও, আগে ভারি বর্ষণে মাঠে পানি জমে যেতে পারে, যা টস ও ম্যাচের নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হওয়ার আশঙ্কা সৃষ্টি করছে। তবে হায়দরাবাদ স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট ভালো, তাই পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে বৃষ্টির মাত্রার ওপর।

এর আগেও ভারত সফরের টেস্ট ম্যাচগুলোতে বৃষ্টির বাঁধার মুখে পড়েছিল বাংলাদেশ দল। এবারও আবহাওয়া কি রঙিন করে তুলবে, নাকি বাংলাদেশকে বৃষ্টির বাধা ডিঙিয়ে মাঠে নামতে হবে, সেটাই দেখার অপেক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১০

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১১

ব্রাজিলের জালে জাপানের গোল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৩

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৪

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৫

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৬

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৭

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৮

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৯

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

২০
X