স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

টসের দৃশ্য। পুরোনো ছবি
টসের দৃশ্য। পুরোনো ছবি

টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর দুর্দান্ত ছন্দে ছিল বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে হঠাৎই থমকে গেছে টাইগাররা। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে নামছে বাংলাদেশ— লক্ষ্য একটাই, হোয়াইটওয়াশ এড়ানো।

এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস। আগের দুই ম্যাচেই পরে ব্যাটিং করে পরাজিত হয়েছিল বাংলাদেশ; তাই আজ ব্যাট হাতে দলকে শক্ত ভিত দিতে চান লিটনরা।

দল সাজানোতেও এসেছে বড় পরিবর্তন। আজকের একাদশে ৪ পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম এবং পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আমির জাঙ্গু, আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আকিম অগাস্টে, গুড়াকেশ মোতি, রোমারিও শেফার্ড।

দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচ কেবল মর্যাদা রক্ষার লড়াই নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও সুযোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X