ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০১:১৯ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

টেস্ট ক্রিকেটকে সবার ওপরে রাখলেন হাথুরু

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে । ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে । ছবি : সংগৃহীত

সদ্যই শেষ হলো ২০২১-২৩ মৌসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপ। ফাইনালে ভারতকে হারিয়ে দ্বিতীয় মৌসুমের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। জুন থেকে শুরু হয়েছে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় মৌসুম। তবে বাংলাদেশ-আফগানিস্তানের এক ম্যাচের টেস্ট সিরিজ এই চ্যাম্পিয়নশিপের অংশ নয়। এ রকম গুরুত্বহীন ম্যাচ খেলতে খেলোয়াড়দের কীভাবে অনুপ্রেরণা জোগাচ্ছেন—এমন প্রশ্নে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের উত্তর, দেশের প্রতিনিধিত্ব করার জন্য সেরা ফরম্যাট টেস্ট ক্রিকেট।

বুধবার (১৪ জুন) থেকে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট সিরিজ শুরু হচ্ছে। মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন টাইগারদের শ্রীলঙ্কান কোচ। তিনি বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা এখানে ভুলে যান, আপনি এখানেও কিন্তু দেশের হয়ে খেলছেন; কোনো ফ্রাঞ্চাইজির হয়ে না। এই চ্যাম্পিয়নশিপ কিন্তু এসেছে মাত্র তিন বা চার বছর আগে। এর আগেও কিন্তু দেশের হয়ে আপনি টেস্ট খেলেছেন, ৯ বা ১০ বছর বয়সে এমন কিছুর স্বপ্ন দেখেই বেড়ে উঠেছেন। দেশের জন্য খেলতে আমার কাউকে উৎসাহ দেওয়ার দরকার নেই। যদি কারও উৎসাহের দরকার হয়, তাহলে আমি বলব সে ভুল জায়গায় আছে।’

টেস্ট ক্রিকেটের গুরুত্ব বোঝাতে গিয়ে টাইগার কোচ আরও যোগ করেন, ‘আমার ধারণা খেলোয়াড়দের জন্য দেশের হয়ে টেস্ট খেলাটাই তাদের জন্য যথেষ্ট অনুপ্রেরণার। আমার নজরে এটি এ রকম। দেশের হয়ে যে কোনো ম্যাচ খেলাই সম্মানজনক।

তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে যদি আমার কথা যদি জিজ্ঞেস করেন, তাহলে ক্রিকেট খেলাটাই সবার ওপরে। ভবিষ্যতে বাকি ফরম্যাটগুলো কত বেশি জনপ্রিয় হলো, তাতে কিছু যায়-আসে না। আপনি জানেন টেস্ট ক্রিকেটে আপনার স্কিলের পরীক্ষা হয়। বোলার, ব্যাটার বা ফিল্ডার হিসেবে আপনার পারফরম্যান্স ও মানসিক স্কিলের পরীক্ষা হয় এখানে। টেস্ট ক্রিকেটের চেয়ে ভালো আর কোনো ফরম্যাট হতে পারে না, যদি আপনি সত্যিই দেশকে প্রতিনিধিত্ব করার মাধ্যমে গর্বিত হতে চান।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X