বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৮:০৮ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অনেকে খারাপ খেলেও ট্রল হতে হতে স্টার হয়ে যায় : তাইজুল

তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত
তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত

পাঁচ উইকেট নিয়েও সংবাদ সম্মেলনে আসা তাইজুল ইসলামকে বেশ কয়েকবার সাকিব আল হাসান প্রসঙ্গে উত্তর দিতে হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সাকিবের সঙ্গে তার তুলনা হচ্ছিল। তাইজুলও যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তবে একটা সময় প্রশ্ন করা হয় সাকিবের কারণে তিনি কী কিছুটা আড়ালে পড়ে গেছেন কি না। ঠিক সে সময় তাইজুল বললেন, ‘অনেকে খারাপ খেলেও ট্রল হতে হতে স্টার হয়ে যায়।’ অবশ্য এ কথার বিশ্লেষণ কিংবা ব্যাখ্যা হতে পারে অনেক কিছুই। তবে ঠিক কী কারণে এমন কথা বলেছেন তিনি, সেটা খোলাসা করেননি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনেই পাঁচ উইকেট নেন তাইজুল। এতে বাংলাদেশের হয়ে দ্রুততম ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। যদিও তার আগেই ২০০ উইকেট নেওয়ার কীর্তি আছে সাকিবেরও। তাইজুলের কীর্তিতে বারবার সাকিবের প্রসঙ্গ চলে আসে।

সাকিব থাকাতে কিছুটা বঞ্চিত ছিলেন কী না তিনি, এমন প্রশ্নে বাঁ হাতি এই স্পিনার বলেন, ‘বঞ্চিতের কিছু নেই। বিশ্বে অনেকে আছে, বড় খেলোয়াড় ছিল, তারা খেলার সময় অন্যরা সুযোগ কম পেত। মুরালিধরনের সময় হেরাথ খেলতে পারেনি। হেরাথ অনেক উইকেট পেয়েছে, দীর্ঘদিন খেলেছে। আমিও ইনশাআল্লাহ…সামনে দেখি ভালো কিছু হয় না কি।’

বাংলাদেশের বাঁ হাতি স্পিনে সাকিবের পরই তাইজুলের অবস্থান। তবে সাকিব থাকাকে অনেক টেস্টে কম্বিনেশনের জন্য খেলা হয়নি তার। আবার সাকিব ও তিনি একসঙ্গেও খেলেছেন অনেকবার। তবে তারকা খ্যাতির জন্য প্রায়ই আড়ালে ছিলেন তিনি। আলোচনায়ও খুব একটা জায়গা করে নিতে পারেননি। ক্যারিয়ারে ৪৮ টেস্টে এসে কোনো আক্ষেপ হয় কি না! এমন প্রশ্নে তিনি বললেন, ‘আমাদের দেশে সত্যি বলতে অনেক কিছুই মুখে মুখে। বিষয়টা হলো- অনেকেই আছে খারাপ করেও ট্রল হতে হতে স্টার হয়ে গেছে। আবার অনেকে ভালো করেও স্টার হতে পারেনি। এরকম অনেক হয়েছে। এগুলো মেনে নিয়েছি। মেনে নেওয়া ছাড়া গতি নেই। ’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X