স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১২:১০ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মেহেদীর ফিফটিতে ইনিংস হার এড়াল বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

মিরপুরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান প্রথম টেস্টে বেশ কঠিন অবস্থায় পড়েছিল বাংলাদেশ। ১০১ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা বাংলাদেশ দিনের শুরুতেই পড়ে ইনিংস হারের শঙ্কায়।

১০১/৩ দিয়ে দিন শুরু করা বাংলাদেশ মুহূর্তেই হয়ে যায় ১১২/৬। সে অবস্থায় মনে হচ্ছিল ইনিংস ব্যবধানেই হারতে হবে স্বাগতিকদের। তবে মেহেদী হাসান মিরাজের ফিফটি ও অভিষিক্ত জাকের আলীর ব্যাটে চড়ে সে শঙ্কা পার করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০১ রানে থাকা বাংলাদেশ এখন ১ রানে পিছিয়ে আছে।

মিরাজ ৫৪ রান নিয়ে ব্যাট করছেন এবং তার সঙ্গী জাকের ৩০ রান করে অপরাজিত রয়েছেন।

দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৩০৮ রান করেছিল, যা বাংলাদেশকে ইনিংস পরাজয়ের শঙ্কায় ফেলে দেয়। তবে মিরাজ-জাকেরে ভর করে সে শঙ্কা আপাতত দূর হয়েছে।

মিরপুরে এর আগে ২০২১ সালে পাকিস্তানও ৩০০-এর বেশি রান করে ইনিংস ব্যবধানে জিতেছিল। সেই স্মৃতি আবারও ফিরে আসার আশঙ্কায় ছিল টাইগার শিবির।

এর আগে বাংলাদেশের ব্যাটার লিটন দাস মাত্র ৭ রান করে আউট হয়েছেন। কেশব মহারাজের বলে তিনি ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে কাইল ভেরেইনারের হাতে ক্যাচ তুলে দেন। আম্পায়ার আউট না দিলেও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম রিভিউ নেন এবং সে রিভিউ সফল হয়। লিটনের আউটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১১২। এখনো বাংলাদেশ ৯০ রানে পিছিয়ে।

লিটনের বিদায়ের আগে কাগিসো রাবাদা তার ভয়ংকর বোলিং দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলেছেন। তিনি প্রথমে মাহমুদুল হাসান জয়কে আউট করেন এবং একই ওভারে মুশফিকুর রহিমকেও ফিরিয়ে দেন। মাহমুদুল স্ল্যাশ করতে গিয়ে বেডিংহামের হাতে ক্যাচ তুলে দেন, আর মুশফিক ভেতরে ঢোকা বল ড্রাইভ করতে গিয়ে স্ট্যাম্প হারান। বাংলাদেশের রান তখন ছিল ৫ উইকেটে ১০৬।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

দুই দিনের রিমান্ডে আলভী

১০

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

১১

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

১২

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

১৩

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

১৪

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

১৫

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

১৬

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

১৭

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

১৮

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

১৯

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

২০
X