সাদাতুর রাফি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটাররা কি বিদ্রোহ করবে?

শেখ মাহাদি, তাইজুল ইসলাম ও এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত
শেখ মাহাদি, তাইজুল ইসলাম ও এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুথানের পরপর বিসিবিতেও হয় আন্দোলন, মুখ খুলতে শুরু করেন ইমরুল-সোহান-রুবেলের মতো ক্রিকেটাররা। ফলে বেশ কিছু পরিবর্তনও আসে বিসিবিতে। পাপনযুগ কাটিয়ে ইতোমধ্যেই ফারুক আহমেদের যুগে প্রবেশ করেছে বিসিবি। নতুন সভাপতির নেতৃত্বে আসার মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় এলেও এরপর ধারাবাহিক ভাবে ব্যর্থ বাংলাদেশ। কিন্তু কেনো? তবে কি নতুন বিসিবিতেও সমস্যা?

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভরাডুবির টেস্ট সিরিজে আলোচনায় আসেন তাইজুল ইসলাম। একাধিক রেকর্ডের পাশাপাশি দলের অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করে সমর্থকদের রোশানলে পড়েন এই স্পিনার। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে এক ফেসবুক পোস্ট দিয়ে আবারো আলোচনায় টেস্টে ২০০ উইকেট নেওয়া এই বোলার।

দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি। সাদা জার্সিতে ভালো পারফর্ম করলেও রঙিন জার্সিতে তাইজুলকে বিবেচনা করেনি নির্বাচকরা। দল ঘোষণার পরেই তাইজুলের ফেসবুক পোস্ট। কোনো স্ট্যাটাস না থাকলেও সেই পোস্ট যে বিসিবির দল নির্বাচনকে কেন্দ্র করে তা আর বলার অপেক্ষা রাখে না।

তাইজুলের পোস্ট দেখেই হয়তো কিছুটা সাহস পেয়েছেন অন্য ক্রিকেটাররা। তাইজুলের পরপরই রঙিন জার্সিতে বরাবরই অবহেলিত মুখ এনামুল হক বিজয়ও ফেসবুকে পোস্ট করেছেন। সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থার কথা প্রকাশ করেছেন খুলনার এ ক্রিকেটার।

অন্যদিকে অলরাউন্ডার মাহাদী হাসানও বড় ভাই তাইজুলের মতোই কিছু ইমোজি পোস্ট করেছেন। স্বাধীন বাংলাদেশে তার মুখে তালা লাগানোর ইমোজি অনেক প্রশ্নেরই জন্ম দিয়েছে।

তাইজুল-মাহাদী-বিজয়কে অনুসরণ করে ফেসবুকে পোস্ট করেছেন সাব্বির রহমানও। তার পোস্টেও লজ্জা পাওয়ার ইমোজি। সাব্বির রহমানের পোস্ট নিয়ে অবশ্য নানামুখী আলোচনা চলছে। কেউ কেউ বলছেন তাইজুল-বিজয়দের পোস্ট দেখে লজ্জা পেয়েছেন এ ক্রিকেটার। কারও মতে তাইজুল মাহাদীদের পোস্টে সমর্থন জানিয়ে সাব্বিরও একই রকম পোস্ট করেছেন।

তাইজুল-সাব্বির কিংবা বিজয়-মাহাদীরা যে উদ্দেশ্যেই ফেসবুকে পোস্ট করুক না কেন? তার সঙ্গে যে বাংলাদেশ ক্রিকেট জড়িয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। আর তাতেই প্রশ্ন জাগে দেশের ক্রিকেটে কোন সংকট আসছে কি না?

যদি সত্যিই এমন কিছু আসে, তাহলে বিসিবি কি পারবে তা সামাল দিতে, সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ 

নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে বিটিভিতে আজ ‘ইত্যাদি’

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

শিশুর গলায় গরুর রশি বেধে নির্যাতন

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদসংখ্যা এক হাজারেরও বেশি

শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন

নিঃশর্ত ক্ষমা চাইলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক

আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

বান্ধবীর সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন, তখনই পেলেন মেসিদের সঙ্গে বিশ্বকাপে খেলার ফোন

১০

হজ পালন শেষে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ বাংলাদেশি

১১

বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে : শাহে আলম

১২

লেবাননে ৩১০ হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

১৩

এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ দুর্ঘটনা / এক বছর পরও ন্যায়বিচারের অপেক্ষায় স্বজনরা

১৪

মাত্র তিন মাসেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ : হুইপ অপু

১৫

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন

১৬

একদিনের সফরে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী 

১৭

বিশাল লুটপাটের বাজেট : জামায়াত 

১৮

‘নভেম্বরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব’

১৯

রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো

২০
X