কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ডেভেলপমেন্ট প্রফেশনাল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সেভ দ্য চিলড্রেন

সেভ দ্য চিলড্রেনের চ্যাম্পিয়ন ট্রফি অর্জন। ছবি : কালবেলা
সেভ দ্য চিলড্রেনের চ্যাম্পিয়ন ট্রফি অর্জন। ছবি : কালবেলা

বাংলাদেশের কর্মরত শীর্ষ স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেভ দ্য চিলড্রেন।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সেভ দ্য চিলড্রেন হিড বাংলাদেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী, রানার্স আপ ও অংশগ্রহণকারী দলের হাতে ট্রফি, মেডেল ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

গতকাল (শুক্রবার) ঢাকার লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল মাঠে দুদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে কেয়ার বাংলাদেশ, অক্সফাম, অ্যাকশনএইড বাংলাদেশ, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, হিড বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মীরা ক্রিকেট খেলায় অংশ নেন। কেয়ার বাংলাদেশের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের ডিরেক্টর এবং ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক টনি মাইকেল গোমেজ বলেন, আমাদের পারস্পারিক অংশীদারত্বের বন্ধনকে আরও শক্তিশালী করতে, শারীরিক সুস্থতা, টিমওয়ার্ক গড়ে তুলতে এই সেক্টরের পেশাদারদের নিয়ে এ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

হিড বাংলাদেশের নির্বাহী পরিচালক ও টুর্নামেন্টের অন্যতম আয়োজক আনোয়ার হোসেন বলেন, এ টুর্নামেন্টটি ডেভেলপমেন্ট সেক্টরের প্রফেশনালদের পারস্পারিক সম্পর্ক আরও মজবুত করবে, ভবিষ্যতে, সবাই মিলে এমন আরও অনেক কিছু করতে চাই।

টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিল লাইট অব হোপ, গ্রামীণ ডানোন শক্তি এবং ইস্পাহানি ফুড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হবে কি না, আদেশ ১২ জুলাই

কোটালীপাড়ায় গাছের নিচে চাপা পড়ে আশ্রমের সেবায়েতের মৃত্যু

৩ এসপিকে বদলি

প্রশান্ত মহাসাগরে মহড়ার আয়োজন চীন-রাশিয়ার

৮টি যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প

বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

‘নিজেরাই ড্রেন করে নিন, টেন্ডার হবে না’ : প্রকৌশলীর অডিও ঘিরে তোলপাড়

এবার ফ্রান্স, সিঙ্গাপুর ও বাহরাইনে এনআইডি কার্যক্রম শুরু হচ্ছে

আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

১০

মিসরের বিপক্ষে ম্যাচের আগে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

১১

শাহজাদপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে

১২

পেনশন প্রক্রিয়া দ্রুত করতে সংশ্লিষ্ট বিভাগে কর্মকর্তা নিয়োগ

১৩

‘ইরানের প্রতিরোধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের ধারণা ভেঙে গেছে’

১৪

শ্বাসনালি কেটে ইরা মনিকে হত্যা: মামলার রায় মঙ্গলবার

১৫

টাঙ্গাইলে সাত দিনে ৫ খুন

১৬

জাতীয় সংসদ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান: সিপিবির তীব্র নিন্দা

১৭

কালিয়ায় স্কুলশিক্ষককে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

বিসিকের আয়োজনে কর্মশালা, উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী

২০
X