বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৯:২০ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়কত্বের ফিফটিতে কোথায় মিরাজ?

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ৬৬ রান করে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এতেই দারুণ এক রেকর্ডও হলো তার। বাংলাদেশের জার্সিতে অধিনায়কত্বের অভিষেকে ফিফটি করাদের তালিকায় নিজের নাম তুললেন অন্যতম সেরা এই অলরাউন্ডার। শারজাতে সিরিজ নির্ধারণী ম্যাচে ১১৯ বলে ৪টি চারের সাহায্যে এ রান করেন তিনি।

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটে এ ম্যাচে অধিনায়কত্ব করছেন মিরাজ। তবে অধিনায়কত্বের অভিষেকে ফিফটি আছে শান্তরও। ২০২৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ৭০ করে তালিকার দুইয়ে আছেন আমিনুল ইসলাম বুলবুল, প্রতিপক্ষ ভারত; ১৯৯৮ সালে মোহালিতে। তিনে মিরাজ।

এ ছাড়াও ২০০৪ সালে অধিনায়কত্বের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৬১ করার রেকর্ড আছে হাবিবুল বাশার সুমনের। ২০০৯ সালে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যখন অধিনায়কত্ব পেয়েছিলেন, তিনিও খেলেছিলেন ৫৪ রানের ইনিংস।

মিরাজের অধিনায়কত্ব ছাড়াও ম্যাচটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচ। শততম ম্যাচে ৬৯ রান করেছিলেন মুশফিক, ৬৬ করেন মিরাজ ও ৫৭ করেছিলেন হাবিবুল বাশার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X