স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

জয় দিয়ে লঙ্কা অধ্যায় শেষ করল হৃদয়

তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত
তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে গিয়েছিলেন বাংলাদেশি তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। দারুণ ব্যাটিংয়ে দেশের বাইরে নিজের প্রথম টুর্নামেন্ট স্মরণীয় করেই ফেরত আসছেন তিনি। ৮ আগস্ট কলম্বোর বিপক্ষে ম্যাচের মাধ্যমে চলমান আসরে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন হৃদয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৮ আগস্ট পর্যন্ত তাকে এলপিএলে খেলার ছাড়পত্র দিয়েছিল। লিগটিতে নিজের শেষ ম্যাচে উঠতি এই টাইগার ব্যাটারের ক্যামিও ইনিংসে এতে ৬ উইকেটের বড় জয় পেয়েছে হৃদয়ের দল জাফনা কিংস।

পাল্লেকেলে স্টেডিয়ামে মঙ্গলবার (৮ আগস্ট) কলম্বো স্ট্রাইকার্সের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৫৮ রান তুলে ফেলে জাফনা। এ সময় মাথিশা পাথিরানার শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফেরেন জাফনার ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এরপর দলীয় ৯৭ রানের মাথায় বিদায় নেন ওয়ানডাউনে নামা চারিথ আসালাঙ্কা। গুরবাজ ৩৯ ও আসালাঙ্কা করেন ১২ রান।

অধিনায়ক থিসারা পেরেরা ব্যক্তিগত ১৭ রানে নাসিম শাহর বলে বোল্ড হলেও ততক্ষণে জয়ের বেশ কাছে জাফনা। এরপর আরেক ওপেনার নিশান মদুস্কা আউট হলে ক্রিজে আসতে হয় হৃদয়কে। স্ট্রাইক পেয়ে প্রথম বলে সিঙ্গেল নেয়ার পরের দুই বলেই চার হাঁকান হৃদয়। পরের ওভারেই প্রথম বলে লেগ বাই থেকে জাফনাকে চার রান এনে দেন হৃদয়। দ্বিতীয় বলটি ডট দিলেও তৃতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে চার হাঁকান তিনি। ৯ বলে হৃদয় করেন ১৪ রান। তাতেই ৫ ম্যাচে তৃতীয় জয় নিশ্চিত হয় জাফনার।

এর আগে পাথুম নিসাঙ্কার ৩৬, লাহিরু উদারার ২৯, মোহাম্মদ নেওয়াজের ২৭, বাবর আজমের ২৪ ও চামিকা করুনারত্নের ২১ রানে ভর করে ১৪৬ রানের সংগ্রহ পায় কলম্বো। জাফনার হয়ে ৯ রানে ২ উইকেট নেন দুনিল ভাল্লেগে। ২ উইকেট নেন দিলশান মদুশাঙ্কাও। একটি করে উইকেট পান মহেশ থিকশানা, শোয়েব মালিক ও নুয়ান থুশারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

পৌরসভার পানির পাম্পে আসছে গ্যাস

নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে যে বার্তা দিলেন ভিনিসিয়ুস

তেলবাজার নিয়ে নতুন সতর্কতা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার

লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

ইয়াবাসহ আটককে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজায় হাসপাতালেও ইসরায়েলের ড্রোন হামলা

১০

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

১১

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

১২

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারে ১০ গ্রাম প্লাবিত

১৩

বুকে কোরআন জড়িয়ে বৃদ্ধার বাড়ি ছাড়ার নেপথ্যে

১৪

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত 

১৫

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

১৬

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১৮

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৯

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

২০
X