স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৩:০৩ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এলপিএল স্থগিত, বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশকে ডাকছে শ্রীলঙ্কা

লঙ্কা প্রিমিয়ার লিগ হচ্ছে না। ছবি : সংগৃহীত
লঙ্কা প্রিমিয়ার লিগ হচ্ছে না। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় এক সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। নিজেদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) স্থগিত করে বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে তারা। মূল লক্ষ্য—বিশ্বকাপের আগে দলের প্রস্তুতি আরও জোরদার করা।

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। সেই বিশ্বমঞ্চের আগে ২৭ নভেম্বর মাঠে গড়ানোর কথা ছিল এলপিএলের ষষ্ঠ আসর। কিন্তু আইসিসির কাছে মানসম্মত ভেন্যু উপস্থাপন ও জাতীয় দলের প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের আসর স্থগিত করেছে এসএলসি।

এরই মধ্যে বিকল্প আয়োজন হিসেবে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিয়েছে লঙ্কান বোর্ড। বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে এই আয়োজন করার কথা ভাবছে তারা। বাংলাদেশের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাথমিকভাবে প্রস্তাবটি পেয়েছে এবং ইতিবাচকভাবেই বিবেচনা করছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে।

এদিকে এলপিএল স্থগিত হওয়ার আরেকটি কারণ ভেন্যু সংস্কার। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলায় তিনটি আন্তর্জাতিক স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে এসএলসি। এরই মধ্যে কিছু স্টেডিয়ামে কাজও শুরু হয়েছে। নারী ওয়ানডে বিশ্বকাপের কারণে প্রেমাদাসা স্টেডিয়ামের সংস্কার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও টুর্নামেন্ট শেষে পুনরায় শুরু হবে বলে জানিয়েছে লঙ্কান বোর্ড।

এসএলসি জানিয়েছে, স্থগিত হওয়া এলপিএল পরে উপযুক্ত সময়েই অনুষ্ঠিত হবে। তবে আপাতত তাদের মনোযোগ বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতির দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X